ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি

এনআইডি সেবা নিয়ে মাঠ কর্মকর্তাদের যে নির্দেশনা দিলো ইসি

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে

এনআইডি সেবা নিয়ে মাঠ কর্মকর্তাদের যে নির্দেশনা দিলো ইসিজাতীয় পরিচয়পত্রের সেবা নিয়ে সুস্পষ্ট কিছু নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্দেশনার সঙ্গেই ভোটারদের এলাকা স্থানান্তরের আবেদন সাত কার্যদিবসরে মধ্যে নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনা রয়েছে।সম্প্রতি অনুাষ্ঠিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সহজীকরণ সংক্রান্ত সভার সিদ্ধান্তের আলোকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠাল সংস্থাটি। এছাড়া একগুচ্ছ নির্দেশনা প্রতিপালনের জন্য বলা হয়েছে সব আঞ্চলিক ও জেলা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের।নির্দেশনায় বলা হয়েছে, মাইগ্রেশন আবেদন প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মাইগ্রেশন আবেদন গ্রহণের সময় আবেদনকারীকে উপস্থিত হতে হবে স্বশরীরে। এছাড়া আবেদনপত্র জমাদানের সময় আবেদনকারীর ফিঙ্গার প্রিন্ট গ্রহণের প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা করতে হবে।মাঠ কর্মকর্তাদের দ্রুত স্মার্টকার্ড বিতরণ শেষ করার নির্দশ তিনদিনের মধ্যে এনআইডির ক্যাটাগরি করতে ইসির নির্দেশ

অন্যদিকে একজন ভোটার কতবার ভোটার স্থানান্তর করতে পারবেন সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে জেলা নির্বাচন অফিসারদের Migration আবেদন দেখার ব্যবস্থা করতে হবে। স্থানান্তরের বিষয়টি একটি কমিটি করে যাচাই বাছাই পূর্বক পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

অন্যদিকে ম্যাডনেস স্ট্যাটাসে থাকা ভোটারদের তথ্যের জটিলতা নিরসনে একটি বিবরণী উপজেলা/থানা নির্বাচন অফিসার কর্তৃক ’পাঠানো হলে পূর্বের সিদ্ধান্ত অনুসারে কারিগরি অধিশাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া দ্বৈত ভোটার নিষ্পত্তির ক্ষেত্রে ভোটারের প্রথম আবেদনটি বহাল রেখে দ্বিতীয় এনআইডি কার্ডটি বাতিল করতে হবে।
এছাড়া যে সব ভোটারের আঙুলের ছাপ অন্যদের সঙ্গে মিলে যায়, তাদের আঙুলের ছাপ পুনরায় নিয়ে নিষ্পত্তি করতে হবে এই জটিলতা। এদিকে সেবার মান উন্নত করার জন্য ভিপিএন-এর পাশাপাশি পাবর্ত্য অঞ্চলেও নিরবচ্ছিন্ন টেলিটক ও রবি নেটওয়ার্ক সচল রাখার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এনআইডি সেবা নিয়ে মাঠ কর্মকর্তাদের যে নির্দেশনা দিলো ইসি

নিউজ প্রকাশের সময় : ০৮:০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪