কসবায় ট্রেনে কাটা পড়ে নিহত ১।
- নিউজ প্রকাশের সময় : ০৮:৪৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে

কসবায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
২২ নভেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রেনে কাটা পড়ে আরিফুল ইসলাম (২০) নামে এক মানসিক রোগী নিহত হয়েছেন।
বুধবার (২২ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের গঙ্গানগর রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আরিফ বগাবাড়ি এলাকার আকবর আলী খানের ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি গঙ্গানগর রেললাইন এলাকা অতিক্রম করার সময় আরিফ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরও বলেন, আরিফ মানসিক রোগী। দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছিল। আজ বিকেলে বাসা থেকে বের হয়ে গঙ্গানগর রেললাইনে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আরিফ মারা যায়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে আরিফের লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছি
















