ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক গত ৮ বছর পূর্বে নির্মিত ট্রমা সেন্টারটি চালু হওয়ার ব্যাপারে দ্রুত সংসদে আলোচনা করবো- এমপি শেখ মোঃ আব্দুল্লাহ  বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন শুরু, ফরম নিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন মুন্সিগঞ্জের মোল্লা কান্দি ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর সহ অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।  জাতীয় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে বহুমুখী উদ্যোগ সংরক্ষিত নারী আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা বাংলাদেশ নারকোটিকস কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন রাজিউর রহমান

কসবার ইউনিয়নে জনসেবায় যত অনিয়ম।

(এম কে খোকন) জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
  • নিউজ প্রকাশের সময় : ০৬:০০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ১১৭ বার পড়া হয়েছে

কসবার ইউনিয়নে জনসেবায় যত অনিয়ম।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জনসেবায় বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ২নং মেহারী ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে বিক্ষুদ্ধ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেনের নানা দুর্নীতির বিষয় তুলে ধরে বিচার চেয়ে এই বিক্ষোভ করেন।

এ সময় বক্তব্য রাখেন যমুনা গ্রাম মসজিদের ইমাম হাফেজ আবুল কালাম, মেহারী ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এস, এম শামীম, মোঃ সুমনসহ স্থানীয় এলাকাবাসী। এ সময় ভুক্তভোগীরা বলেন, ওয়ারিশ সার্টিফিকেট, জন্মনিবন্ধন পত্র, ট্রেড লাইসেন্সসহ যেকোন জরুরি জনসেবার কাগজপত্র পেতে ১১শ থেকে ১২শ টাকা দিতে হচ্ছে।
সরকারি ভাবে এত টাকা নেওয়ার কোন নিয়ম না থাকলেও চেয়ারম্যানের নির্দেশে ওই ইউনিয়নের উদ্যোক্তা খালেদ মাসুদসহ একটি চক্র সবার কাছ থেকে বিভিন্ন চার্জের কথা বলে অতিরিক্ত টাকা নিচ্ছে।

তারা আরো বলেন, বর্তমান সরকার নাগরিকসেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে।

আর এ সুযোগকে কাজে লাগিয়ে ওই চক্রটি ইউনিয়ন পরিষদে সেবার জন্য আসা জনসাধারণকে নানাভাবে হয়রানি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। আমরা দ্রুত এই দুর্ভোগ থেকে পরিত্রাণ চাই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ২নং মেহারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোন টাকা রাখা হয়না। আমার প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্র করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কসবার ইউনিয়নে জনসেবায় যত অনিয়ম।

নিউজ প্রকাশের সময় : ০৬:০০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩