ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

কাজ করা অবস্থায়  মই থেকে পড়ে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু মোবাইলে কথা বলতে গিয়ে

রিপোর্টার রফিকুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৪৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বিদ্যুৎ লাইনে কাজ করার সময় মোবাইলে কথা বলতে গিয়ে খুঁটির মাথায় লাগানো মই থেকে পড়ে গিয়ে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) দুপুরের দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায় মুসা মসজিদের সামনের সড়কে এই ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। মৃত বিদ্যুৎ শ্রমিকের নাম রাজু (৩২)। তিনি সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কামালনগর দক্ষিণপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে।সাতক্ষীরা বিদ্যুৎ অফিসের কর্মচারী বাবু বলেন, রাজু তার হেলপার আমিনুর রহমানকে সাথে নিয়ে কাটিয়া মুসা মসজিদের পাশের সড়কের একটি বাসা বাড়ির বিদ্যুৎ লাইনের কাজ করার জন্য যান। দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যুতের খুঁটিতে লাগানো মইয়ের মাথায় দাঁড়িয়ে লাইন ঠিক করছিল। ঠিক সেই সময় মোবাইলে একটি কল আসে। মোবাইলে কথা বলার সময় অসাবধানবশত হঠাৎ সে মইয়ের মাথা থেকে নিচে পড়ে যায়। আমিনুর ফিরে এসে দেখে রাজু মাটিতে পড়ে আছে। সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতা নিয়ে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ লাইনে কাজ করেছেন রাজুর বাবা গোলাম রব্বানী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাজ করা অবস্থায়  মই থেকে পড়ে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু মোবাইলে কথা বলতে গিয়ে

নিউজ প্রকাশের সময় : ০৮:৪৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪