ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

কুড়িগ্রামে ট্রেনের লাইনচ্যুত, বিলম্বনার সাড়ে ৩ ঘণ্টা পরে স্বাভাবিক। 

বিশেষ প্রতিনিধি : রাশেদ কবির 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ১৬৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে ট্রেনের লাইনচ্যুত, বিলম্বনার সাড়ে ৩ ঘণ্টা পরে স্বাভাবিক।

কুড়িগ্রাম স্টেশন থেকে ছাড়ার মুহূর্তে কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তনগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে তিন ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ট্রেনটি। আজ শনিবার সকালে কুড়িগ্রাম রেল স্টেশন প্ল্যাটফর্ম এলাকায় এই ঘটনা ঘটে।

ট্রেন লাইনচ্যুতির বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কুড়িগ্রাম স্টেশনের মাস্টার শামসুজ্জোহা।

আশিকুর রহমান ও আবু ওয়াহেদ নামের দুই যাত্রী বলেন, আজ এমনিতেই ট্রেনটি প্রায় এক ঘণ্টা বিলম্ব ছিল। এর মধ্যে সকাল সোয়া ৮টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রাক্কালে ট্রেনটি একটু পেছনের দিকে ধাক্কা মারে। এরপরই থেমে যায়। পড়ে জানা যায় এর একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। মেরামত করে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর পৌনে ১১টার দিকে ট্রেন ছেড়েছে। অতিরিক্ত বিলম্বে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকে সময়মতো গন্তব্যে পৌঁছা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

তবে, চালক মো. আক্তারুজ্জামান বলেন, ‘ইঞ্জিন ঘুরিয়ে যাত্রার প্রস্তুতি নেই। এ সময় ট্রেন পরীক্ষকের লোকজন জানান যে দুটি বগির সংযোগস্থলের পিন ভেঙে গেছে। সেটা পরিবর্তন করতে হবে। গার্ড সাহেব পুশব্যাক করতে বলেন। এরপর শুনি একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। হুক ওপরে তুলে দিয়ে পুশব্যাক করতে বলার নিয়ম থাকলেও আমি গিয়ে হুক নিচে নামানো অবস্থায় দেখেছি। হুক নিচে থাকার কারণে বগি লাইনচ্যুত হয়েছে। হুক তোলা থাকলে লাইনচ্যুত হতো না।’

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট রেলওয়ে বিভাগ লালমনিরহাটের সহকারী নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ ব্যস্ততার কারণ দেখিয়ে কথা বলতে রাজি হননি।

স্টেশন মাস্টার শামসুজ্জোহা বলেন, ‘কুড়িগ্রাম এক্সপ্রেস ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় সকাল সোয়া ৭ টা। লাইনচ্যুত হওয়ার কারণে ট্রেন বিলম্বে ১০টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুড়িগ্রামে ট্রেনের লাইনচ্যুত, বিলম্বনার সাড়ে ৩ ঘণ্টা পরে স্বাভাবিক। 

নিউজ প্রকাশের সময় : ০৯:০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩