ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে আহত আশিক পৃথিবীতে আর নেই

রিপোর্টার সাহিদ মন্ডল 
  • নিউজ প্রকাশের সময় : ১০:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের মো. আশিক বাবু (২৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।আশিক উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের মো. চাঁদ মিয়ার ছেলে। তিনি পাঁচপীর ডিগ্রি কলেজ ইন্টারমেডিয়েট ২য় বর্ষের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিক বাবু মারা যান।আশিকের চাচাতো ভাই মো. রেজাউল বলেন, আশিক আমার চাচাতো ভাই। সংসারে সে বড় ছেলে। কুড়িগ্রাম জেলা শহরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গিয়ে গত ৪ আগস্ট মাথায় প্রচুর আঘাত পায়। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান চিকিৎসক। পরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে টানা ২৭ দিন চিকিৎসা করেও তাকে বাঁচানো সম্ভব হলো না। আজ রোববার দুপুর দেড়টার সময় আশিক মারা গেছে।আশিকের হত্যাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি চাই।কুড়িগ্রাম উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আমি বিষয়টা শুনেছি ঘটনা স্থল কুড়িগ্রাম সদরে হওয়ায় আইনগত বিষয়টি সদর থানার আওতাভুক্ত।কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, মৃত্যুর খবর পেয়েছি তবে এখনও কাগজপত্র পাইনি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে আহত আশিক পৃথিবীতে আর নেই

নিউজ প্রকাশের সময় : ১০:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪