ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

খুশি বিসিবি দক্ষিণ আফ্রিকার আগমনে 

রিপোর্টার সোয়াইব হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে

মাঠের ক্রিকেটের বাইরে বেশ কিছুটা কঠিন সময়ই পার করেছে বাংলাদেশের ক্রিকেট। ৫ই আগস্টের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং তার পরে রাজনৈতিক সহিংসতায় নিশ্চিতভাবেই ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ। সরে গিয়েছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফরও স্থগিত করা হয়েছে। তবে স্বস্তির খবর, বাংলাদেশে ফিরছে ক্রিকেট। অক্টোবরেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে দক্ষিণ আফ্রিকা। প্রতিনিধি দল এসে ঘুরে গিয়েছে দুই টেস্ট ভেন্যু। তাতে সন্তুষ্টিও প্রকাশ করেছে তারা। এরপরেই নিশ্চিত করেছে সফরের কথা। দল ঘোষণা করেছে দেশতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও প্রকাশ করা হয়েছে সিরিজের সময়সূচি। পুরো ব্যাপারটি নিয়েই উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল সোমবার মিরপুরে ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস সাংবাদিকদের বলেন, ‘প্রথমত, আমরা খুবই খুশি দীর্ঘদিন পর বাংলাদেশে হোম সিরিজ হতে যাচ্ছে। দূর্ভাগ্যবশত আমরা বিশ্বকাপটা আয়োজন করতে পারিনি। সবকিছু পেছনে ফেলে আমরা আশা করি যে খুব সফলভাবে আমরা সিরিজটা আয়োজন করতে পারবে। টিম ইনশাল্লাহ খুব ভালো করবে, সেটা আমরা বিশ্বাস করি।’আফ্রিকা প্রতিনিধিদের চাওয়া নিয়ে নাফীস বলেন, ‘তাদের রিকোয়ারমেন্ট ছিল যে তারা আমাদের নিরাপত্তার অবস্থাটা দেখতে চেয়েছিল। সিরিজের ভেন্যু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে আলোচনা করে সাধারণত আমরা ভেন্যু ঠিক করি। ভেন্যু নিয়ে ওদের কোনো রিকোয়ারমেন্ট ছিল না।’ক্রিকেট বোর্ড, বাংলাদেশ পুলিশ, সরকার ও বাংলাদেশ আর্মিকে নিয়ে নাফীস বলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমরা অনেক খুশি। প্রি-সিরিজ যে রেকি দলটা এসেছিল, তাদের যেগুলো আবশ্যক ছিল সেগুলো নিয়ে আমরা সচেতন ছিলাম। আন্ত:বিভাগীয় সমন্বয় খুব ভালো হয়েছিল। পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট যে অংশগুলো ছিল, মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মি- তারা আমাদের যথেষ্ট সহায়তা করেছে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা তাদের আবশ্যক ব্যাপারগুলো পূর্ণ করতে পেরেছি।’বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি প্রকাশ, কবে কোথায় খেলা নিরাপত্তা ব্যবস্থায় খুশি, বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকাক্রিকেট অপারেশন্স বিভাগের এই কর্মকর্তা পরে যোগ করেন, ‘তারা এটা নিয়ে খুব সন্তুষ্ট যে বাংলাদেশে সিরিজ হতে কোনো সমস্যা নেই। তারা সেভাবেই জানিয়েছে এবং আমাদের ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খুশি বিসিবি দক্ষিণ আফ্রিকার আগমনে 

নিউজ প্রকাশের সময় : ০৮:৫৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪