ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

চট্টগ্রাম বিভাগীয় বিএনপি’র রোডমার্চ নোয়াখালীতে গাড়িবহরে হামলা, আহত ১৫

দেলোয়ার খান (বিশেষ প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ১৯১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিভাগীয় বিএনপি’র রোডমার্চ

নোয়াখালীতে গাড়িবহরে হামলা, আহত ১৫

বিএনপির চট্টগ্রামমুখী রোডমার্চে যাওয়ার পথে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট এলাকায় নেতা-কর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩, বেলা সাড়ে ১১টার দিকে বসুরহাট পৌরসভার বড় রাজাপুর এলাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ির কাছে এ ঘটনা ঘটে। হামলায় কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মি মো. শুভ (১৯), ও সুন্দলপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা জাহেদুল হক শাহীন (১৮), রিয়াদ (২০), সাদ্দাম (২১), বাবু (১৯), শাওন (১৮), রকি (২০), সুজন (১৯), জিহাদ (১৭), উজ্জ্বল (১৫) সহ ১৫জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ছাড়া ৫টি বাস, ১টি পিকআপ ভ্যান ও ১৫টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়।

কবিরহাট উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সদস্য নাজমুল হুদা বলেন, বেলা সাড়ে ১১টার দিকে গাড়িবহর বড় রাজাপুর এলাকায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ি অতিক্রম করার পর আওয়ামী লীগের কর্মীরা অতর্কিত হামলা চালান। হামলায় গুরুতর আহত উপজেলা যুবদলের নেতা মো. শুভকে (২৫) কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রাম বিভাগীয় বিএনপি’র রোডমার্চ নোয়াখালীতে গাড়িবহরে হামলা, আহত ১৫

নিউজ প্রকাশের সময় : ০৬:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩