ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

চৌগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে বাসচালকের মৃত্যু

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৫:১৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

প্রায় ত্রিশ বছর বাসের চালক হয়ে নিরাপদভাবে হাজার হাজার যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিয়েছেন সরোয়ার হোসেন বাবু (৫৭)। কখনো সড়ক দুর্ঘটনার শিকার হননি। এলাকায় দক্ষ চালক হিসেবে তিনি বেশ অভিজ্ঞ ও পরিচিত। সেই দক্ষ বাস চালকই সামান্য ভুল করে ফেললেন জীবনে। অসাবধানতাবশত তিনি বিদ্যুৎ স্পৃষ্টে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।সোমবার সকালে যশোরের চৌগাছার সিংহঝুলী গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনাা ঘটে। পরিবারের লোকজন দ্রুত চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সিংহঝুলী গ্রামের বাসিন্দা ও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক জানান, সোমবার সকাল ১০টার দিকে বাবু নিজের ঘরে বিদ্যুতের কাজ করছিলেন। অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এই অবস্থায় পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাকে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।চেয়ারম্যান বলেন, ‘বাবু ভাই অত্র অঞ্চলে সুপরিচিত মানুষ। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে গেলো।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চৌগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে বাসচালকের মৃত্যু

নিউজ প্রকাশের সময় : ০৫:১৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪