ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

জামালপুরের বকশীগঞ্জে ছেলের হাতে মা খুন

জামাত আলী বিশেষ প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৫৬:০২ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ১২২ বার পড়া হয়েছে

জামালপুরের বকশীগঞ্জে ছেলের দায়ের কোপে রাবেয়া বেগম (৫৫) নামে এক মা খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলে জাহিদ হাসান (২৬)-কে আটক করেছে পুলিশ।রোববার (৩১ মার্চ) দুপুরে পৌর এলাকার মালিরচর সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রাবেয়া বেগম বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর পশ্চিমপাড়া গ্রামের মৃত হজরত আলীর স্ত্রী।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে ছেলের বৌ মিশি আক্তারের সঙ্গে কথা কাটাকাটি হয় রাবেয়া খাতুনের। এ সময় ছেলে জাহিদ পাশেই দা দিয়ে কাজ করছিল। বউ ও মায়ের সঙ্গে ঝগড়া দেখে জাহিদ হাতে থাকা দা দিয়ে তার মা রাবেয়া খাতুনের মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা রাবেয়া খাতুনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যান।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনারস্থলে গিয়ে বাড়ির পাশে ভুট্টাখেত থেকে ছেলে জাহিদকে গ্রেপ্তার করা হয়। যে দা দিয়ে মাকে আঘাত করা হয়েছে, আলামত হিসেবে সেটিও উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালপুরের বকশীগঞ্জে ছেলের হাতে মা খুন

নিউজ প্রকাশের সময় : ০৪:৫৬:০২ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪