ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

জায়েদের জন্য সরে গেলেন নিপুণ!

বিনোদন
  • নিউজ প্রকাশের সময় : ০৫:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে

সময়টা ২০০৮ সাল, ‘জমিদার বাড়ির মেয়ে’ সিনেমাতে একসঙ্গে অভিনয় করেছিলেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তার। এরপর আর একসঙ্গে কোন সিনাম্য দেখা যায়নি তাদের। তবে করোনাকালে মাঠে একসঙ্গে কাজ করেছেন তারা, তাদের একই ফ্রেমে বিভিন্ন সময় দেখা গেছে। তবে বিপত্তি বাধে ২০২২-২৪ মেয়াদের শিল্পী সমিতির নির্বাচনের সময়। বন্ধু থেকে শত্রুতে পরিণত হন তারা।

বর্তমানে তাদের সম্পর্ক সাপে-নেউলে। সুযোগ পেলেই একে অপরের বিরুদ্ধে কথা বলতে ছাড় দেন না তারা। জায়েদ-নিপুণের দ্বন্দ্ব না মিটলেও দীর্ঘ ১৫ বছর ফের এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। বড় বাজেটের ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় কাজ করবেন তারা। প্রযোজনা প্রতিষ্ঠানের বরাতে মঙ্গলবার এমন খবর প্রকাশ পায় গণমাধ্যমে। তবে জায়েদ খান থাকায় সিনেমাটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন নিপুণ। এ তথ্য অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

এ নিয়ে নিপুণ জানান, অপারেশন জ্যাকপট’ সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম। এখন শুনছি সিনেমাটিতে জায়েদ খানও অভিনয় করবে। আমি এই মুহূর্তে জায়েদ খানের সঙ্গে এক সিনেমায় শুধু অভিনয়ই নয়, তার সঙ্গে কিছুতেই স্ক্রিন শেয়ার করতে চাইছি না। তাই সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

জানা গেছে, সিনেমাটিতে নিপুণের শিক্ষিকার চরিত্রে অভিনয়ের কথা ছিল। তবে এতে জায়েদ খান আছেন জানতে পেরে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরই মধ্যে নিপুণ সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। চুক্তির সাইনিং মানি আগামীকাল (বুধবার) তাদের ফেরত পাঠাবেন।

প্রসঙ্গত, ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনি নিয়ে নির্মিত হবে ‘অপারেশন জ্যাকপট’। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হবে দেশের স্বাধীনতা সংগ্রামের এ ইতিহাস। সিনেমায় তুলে ধরা হবে স্বাধীনতা যুদ্ধের নৌ-সেক্টরে পরিচালিত সফলতম গেরিলা অপারেশন। সিনেমার প্রধান আট নায়কের বিভিন্ন চরিত্রে থাকবেন আটজন নায়ক। মোট আশি জনের মতো অভিনয় শিল্পী এতে কাজ করবেন। সিনেমাটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক রাজিব বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জায়েদের জন্য সরে গেলেন নিপুণ!

নিউজ প্রকাশের সময় : ০৫:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩