ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

জীবননগরে সড়কে ডাকাতির ঘটনায় আটক-১

রিপোর্টার মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০১:১৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে

জীবননগর উপজেলায় সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় ফারুক হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার দিন রাতেই সন্দেহজনক ভাবে তাকে আটক করে জিজ্ঞেসাবাদ করছে পুলিশ। ফারুক হোসেন উপজেলার কর্চ্চাডাঙ্গার গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে অন্তত তিনটি ডাকাতির মামলা আছে।এর আগে গত বৃহস্পতিবার রাত ১০টা দিকে সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের পুলিশ বক্সের নিকট ঘন্টাব্যাপী গণ ডাকাতি’র ঘটনা ঘটে। সড়কে খেজুর গাছ ফেলে যানবাহন থামিয়ে পথচারীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও কুপিয়ে জখম করে স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট করেছে ডাকাত দল। এ সময় তিনজন আহত হন। আহতরা হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার পোড়া পাড়া গ্রামের ট্রাকচালক আব্দুল ওয়াহেদ, তাঁর সহকারী (হেল্পার) জীবননগর আশতলা পাড়া রাজু আহমেদ ও দর্শনার তারিক আজিজ। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে তারা চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ১৫ থেকে ১৬ জন ডাকাত পুলিশ বক্সের কাছে সড়কে খেজুর গাছ ফেলে ট্রাক, ইজিবাইক, মোটরসাইকেল, আলমসাধু, অটোভ্যানসহ অন্তত ৩০টি যানবাহন থামিয়ে ডাকাতি করেছে। তারা হাফপ্যান্ট ও লুঙ্গি পরা এবং গামছা-মাফলার দিয়ে মুখ ঢাকা। ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্র রামদা ও হাসুয়ার উঁচিয়ে পথচারী ও যানবাহন থামিয়ে প্রায় ঘণ্টাব্যপী ডাকাতি করে।গতকাল শুক্রবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা, ঘটনার পর খবর পেয়ে রাতেই চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা (দামুড়হুদা সার্কেল), জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা জানান, এঘটনায় রাত থেকেই পুলিশ অভিযানে নেমেছে। সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে একটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জীবননগরে সড়কে ডাকাতির ঘটনায় আটক-১

নিউজ প্রকাশের সময় : ০১:১৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪