ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

টাঙ্গাইল-৬: ভোটারদের দ্বারে দ্বারে জামায়াত প্রার্থী ডা. হামিদ

নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৪১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ১৯৯ বার পড়া হয়েছে

নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ তেবাড়িয়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাজারজুড়ে জনসংযোগ চালান ডা. হামিদ। এসময় তিনি বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। বাজারে আগত অনেক ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাঁকে স্বাগত জানান।

গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ডা. একেএম আব্দুল হামিদ বলেন,

> “সলিমাবাদ ও তেবাড়িয়া বাজারের মানুষের ভালোবাসা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। যদি জনগণ আমাকে তাদের সেবক হওয়ার সুযোগ দেন, তাহলে আমি আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে নাগরপুর ও দেলদুয়ারের উন্নয়নে নিরলসভাবে কাজ করবো।”

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন—
টাঙ্গাইল-৬ আসনের পরিচালক মির্জা রাশিদুল হাছান জুয়েল, দেলদুয়ার উপজেলা আমীর মাওলানা আল মোমিন, নাগরপুর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, উপজেলা যুব সভাপতি ডা. এম. এ. মান্নান, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ আজিম উদ্দীন, নাগরপুর সদর ইউনিয়ন সভাপতি মো. ইমরান হোসাইন, বেকড়া ইউনিয়ন সভাপতি মো. শামছুল হক, সলিমাবাদ ইউনিয়ন সভাপতি মো. দেলোয়ার হোসাইন, শ্রমিক নেতা আব্দুর রশিদ হারুনসহ বিপুল সংখ্যক জামায়াত ও ছাত্রশিবির নেতাকর্মী।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিকে ঘিরে তেবাড়িয়া বাজার ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ মানুষজনের মধ্যে দেখা যায় আগ্রহ, কৌতূহল ও অংশগ্রহণের ব্যাপকতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইল-৬: ভোটারদের দ্বারে দ্বারে জামায়াত প্রার্থী ডা. হামিদ

নিউজ প্রকাশের সময় : ০৭:৪১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫