ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

টানা ৩৭ দিন তাপপ্রবাহের পর চুয়াডাঙ্গায় নেমেছে স্বস্তির বৃষ্টি

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০২:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ৭২ বার পড়া হয়েছে

টানা ৩৭ দিন তাপপ্রবাহের পর চুয়াডাঙ্গায় নেমেছে স্বস্তির বৃষ্টি। গতকাল সোমবার দুপুর ৩টা ৩৭ মিনিট থেকে শুরু হয় বৃষ্টিপাত। চলে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত। বৃষ্টির সাথে ছিল শিলা ও বজ্রপাত। বয়ে গেছে দমকা বাতাসও। এর আগে গতকাল সকাল চুয়াডাঙ্গার আকাশে ছিল মেঘের লুকোচুরি। দুপুর ৩টা থেকে মেঘের আনাগোনা বেড়ে যায়। এরপর ঝরতে থাকে বৃষ্টিধারা। এক পশলা স্বস্তির বৃষ্টির পর শান্তির পরশ ছুঁয়ে যায় জনজীবনে। কমে যায় গরমের অনুভূতিও। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয় ২৪ মিলিমিটার আর শিলা রেকর্ড করা হয়েছে যার ডায়ামিটার ১ সেন্টিমিটার।গত এপ্রিল মাসজুড়ে এবং মে মাসের প্রথম সপ্তাহে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি থেকে অতি তীব্র আকারের তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। গত এক মাসের মধ্যে মাত্র ৪দিন স্বাভাবিক তাপমাত্রা বিরাজ করছিল এ জেলায়। টানা এ খরতাপের মধ্যে বৃষ্টির অপেক্ষায় দিন গুনছিল মানুষ। অবশেষে সেই বহুল কাক্সিক্ষত বৃষ্টির দেখা মেলায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে আসে। অনেকে বৃষ্টি বিলাশে মেতে ওঠেন। অনেকে আবার শান্তির পরশ ছুঁতে বৃষ্টির পানিতে গা ভেজান।চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকার চা দোকানী আশাদুল আলম জানান, সকাল থেকে আকাশে মেঘ থাকলেও ভ্যাপসা গরম ছিল। কিন্তু দুপুরের পর বৃষ্টি শুরু হলে পরিবেশ ঠাণ্ডা হয়ে যায়। খুব গরমের কষ্ট মুছে গেল এক বৃষ্টিতেই।বেসরকারি চাকরিজীবী আহসানুল হক জানান, চুয়াডাঙ্গায় গরমের অনুভূতি অনেক বেশি। দিন রাতে যেভাবে গরম সহ্য করতে হলো আজকের দিনটা অন্তত ভালো কাটবে। বৃষ্টির পরশে হিম হিম বাতাসে প্রাণটা জুড়িয়ে গেল।চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যায়। কোথাও কোথাও আগে থেকেই বৃষ্টি ও ঝড়ের খবর পাওয়া গেলেও সোমবার দুপুরের পর থেকে চুয়াডাঙ্গায় বৃষ্টিপাত শুরু হয়। আগামী ১২ মে পযন্ত বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টানা ৩৭ দিন তাপপ্রবাহের পর চুয়াডাঙ্গায় নেমেছে স্বস্তির বৃষ্টি

নিউজ প্রকাশের সময় : ০২:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪