ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

ট্রেন ও ১৬ যানে আগুন, ককটেল গ্রেপ্তার ৫১০

স্টাফ রিপোর্টার:মেহেদী হাসান
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৫৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩ ১৩৫ বার পড়া হয়েছে

ট্রেন ও ১৬ যানে আগুন, ককটেল গ্রেপ্তার ৫১0

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালের প্রথম দিন গতকাল রবিবার রাত ১২টা পর্যন্ত ঢাকাসহ সারা দেশে ১৬ যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে একটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়।

গতকাল রাত ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে পল্টন থানার ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের এক সদস্য আহত হয়েছেন। প্রায় একই সময় ওয়ারী থানার সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণে একই পরিবারের তিনজন আহত হয়েছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। সুনামগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হন। এ ছাড়া কয়েক জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে।

গতকাল সকালে রাজধানীতে যানবাহনের চাপ আগের চেয়ে কম ছিল। বেলা গড়িয়ে সন্ধ্যায় সব ধরনের গাড়িসহ অন্যান্য যানবাহন চলাচল বেড়ে যায়।

আবার কোনো কোনো সড়কে দেখা গছে যানজটও। তবে গতকালও দূরপাল্লার বাস খুব একটা ছাড়েনি।

দ্বাদশ সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি রবি ও সোমবার ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি দিয়েছে। সমমনা দলগুলোও একই কর্মসূচি পালন করছে তাদের সঙ্গে। এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অন্তত ৩০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র বলছে, ২৮ অক্টোবর থেকে যানবাহনের আগুন, নাশকতা ও হামলায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে তারা। তবে বিএনপির নেতাদের দাবি, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসবেশ থেকে এ পর্যন্ত সারা দেশে সাড়ে কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল গ্রেপ্তার করা হয় আরো ৫১০ জনকে।

এদিকে র‌্যাব বলছে হরতালকে কেন্দ্র করে গাড়িতে আগুন, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল ২৫ জনকে গ্রেপ্তার করেছে তারা। গত ২৮ অক্টোবর থেকে এ নিয়ে র‌্যাবের অভিযানে ৫২২ জনকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ট্রেন ও ১৬ যানে আগুন, ককটেল গ্রেপ্তার ৫১০

নিউজ প্রকাশের সময় : ০৭:৫৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩