ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি

ডিবি হারুন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার সাদিয়া আক্তার 
  • নিউজ প্রকাশের সময় : ১০:১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবির সাবেক প্রধান হারুন অর রশিদ এবং তার স্ত্রী শিরিন আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।মঙ্গলবার দুদকের আবেদনে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আস সামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ ।গত ২২ আগস্ট হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন দুদক।আবেদনে বলা হয়, হারুনের বিরুদ্ধে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। ওই দম্পতি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। তাই তাদের দেশত্যাগ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।বিভিন্ন সময় হারুন ডিবি প্রধানের দায়িত্ব পালনকালে তার কার্যালয়ে অভিযোগ নিয়ে আসা বিভিন্নজনকে ভাত খাওয়ানো এবং সেসব ছবি ফেইসবুকে শেয়ার করে বেশ আলোচনায় ছিলেন তিনি।সবশেষ কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কারীকে নিরাপত্তা দিতে তার কার্যালয়ে কয়েকদিন আটকে রাখেন তিনি। তাদেরকে খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তোলপাড় তুলে।এছাড়াও তার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল,হয়রানি সহ নানা ধরনের অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিবি হারুন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ প্রকাশের সময় : ১০:১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪