ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক গত ৮ বছর পূর্বে নির্মিত ট্রমা সেন্টারটি চালু হওয়ার ব্যাপারে দ্রুত সংসদে আলোচনা করবো- এমপি শেখ মোঃ আব্দুল্লাহ  বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন শুরু, ফরম নিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন মুন্সিগঞ্জের মোল্লা কান্দি ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর সহ অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।  জাতীয় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে বহুমুখী উদ্যোগ সংরক্ষিত নারী আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা বাংলাদেশ নারকোটিকস কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন রাজিউর রহমান

ডিমের চাহিদা বাড়ার পেছনে প্রভাব রয়েছে মানুষের আয় বৃদ্ধির:বাণিজ্য সচিব

মোঃমেহেদী হাসান (স্টাফ রিপোর্টার)
  • নিউজ প্রকাশের সময় : ০৪:২১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৭২ বার পড়া হয়েছে

ডিমের চাহিদা বাড়ার পেছনে প্রভাব রয়েছে মানুষের আয় বৃদ্ধির:বাণিজ্য সচিব

ডিমের চাহিদা বাড়ার পেছনে মানুষের আয় ও জনসংখ্যা বৃদ্ধির প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, চাহিদা তো প্রতিনিয়ত বাড়ে। এ দুটির প্রভাব পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন সচিব।

বাণিজ্য সচিব বলেন, চারটি কোম্পানিকে এক কোটি করে মোট চার কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ভোক্তাদের কথা বিবেচনায় নিয়ে আমরা এ অনুমতি দিয়েছি। আমাদের প্রতিদিন প্রায় চার কোটি ডিম প্রয়োজন হয়। সেই হিসেবে আমরা মাত্র একদিনের ডিম আমদানির অনুমতি দিয়েছি। বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজন হলে আমরা আরও বেশি ডিম আমদানির অনুমতি দেব। যেখানে দাম কম পাবে বা দ্রুত আনতে পারবে সে উৎস থেকেই আনতে পারবে। আমদানির ক্ষেত্রে কোনো শর্ত নেই। বিক্রির ক্ষেত্রে সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি করতে হবে।

ডলার সংকটের মধ্যে ডিম আমদানির সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, নিয়ন্ত্রণ মানেই তো স্থিতিশীল বা আগের যে দাম ছিল খুব বেশি বৃদ্ধি না পাওয়া। বাণিজ্য মন্ত্রণালয়ের হাতে যে টুলসগুলো আসে, সেখানে উৎপাদন কত হচ্ছে, আমদানি কত হচ্ছে এবং এই দুটি মিলিয়ে বাজারে যে চাহিদা আছে সেটা মেটাতে পারছি কি না।

মুক্তবাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন উল্লেখ করে সচিব বলেন, দুই একদিনের মধ্যেই দাম নিয়ন্ত্রণে আসবে। বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং আরও বাড়ানো হচ্ছে। দাম নিয়ন্ত্রণ করতেই আইন অনুযায়ী আমদানি করা যায়।

তিনি বলেন, আমরা প্রতিনিয়ত বাজার পর্যবেক্ষণ করছি। এখন এটা বাস্তবায়ন করার ব্যাপার। সব জেলা-উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে নিয়েই আমরা এটা বাস্তবায়ন করব। হয়তো দু-চার দিন সময় লাগবে। আমরা দেশীয় উৎপাদিত ডিমকে অগ্রাধিকার দিতে চাই। তবে এই সুযোগ নিয়ে ডিমের অতিরিক্ত দাম নেওয়াটা উচিত হবেনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিমের চাহিদা বাড়ার পেছনে প্রভাব রয়েছে মানুষের আয় বৃদ্ধির:বাণিজ্য সচিব

নিউজ প্রকাশের সময় : ০৪:২১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩