ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

তামিমদের নাটকের ফোনালাপে বিরক্ত পাপন 

রিপোর্টার সোরহাব
  • নিউজ প্রকাশের সময় : ১২:৫৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে

মুশফিকের উপর নাখোশ তামিম, মিরাজের সঙ্গে সে বিষয়ে ফোনালাপ ছড়িয়ে পড়ে সর্বত্র। অনেকে শুরুতেই বুঝতে পেরেছিলেন এটি সাজানো নাটক। অনেকেই আবার সন্দেহ করেছিলেন তামিম-মুশফিকের সম্পর্ক নিয়ে। সেই সকল রহস্য গতকাল সন্ধ্যা সাতটায় লাইভে এসে উন্মোচন করে দিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকের সঙ্গে তামিমের আপাত দ্বন্দ্বের সেই ভাইরাল ফোনালাপ আসলেই একটি মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেরই অংশ। একটি বেসরকারি টিভি চ্যানেলকে ব্যবহার করে একটি ষড়যন্ত্রমূলক থিম সৃষ্টি করা হয়েছিল। ভিডিওতে দাবি করা হয়েছিল তামিম ও মিরাজের একটি ফোনালাপ ফাঁস হয়েছে এবং সেটা তারা হাতে পেয়েছে। সে ভিডিওতে আবার সাকিবের সঙ্গে তামিমের দ্বন্দ্বটাও তুলে আনা হয়েছিল।ফোনালাপে তামিমকে ফরচুন বরিশাল-সতীর্থ মিরাজের সঙ্গে কথা বলতে দেখা গেছে। সর্বশেষ বিপিএলে তাঁদের সঙ্গে থাকা মুশফিকের ওপর ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে তামিমকে।ব্যাপারটা বিপিএল সংক্রান্ত এমনটা এক ধারণা দেওয়ার চেষ্টা করতে কথা দিয়েও তাঁদের ছেড়ে নতুন এক দল গড়ছেন কেন মুশফিক, এ নিয়ে হাপিত্যেশ করতে শোনা তামিমকে। এবং জাতীয় দলের বর্তমান ক্রিকেটার মিরাজকে ব্যবহার করে বিতর্কিত কিছু মন্তব্য করেছেন তামিম। এর মধ্যে ‘জাতীয় দলে নেই বলে অন্যদের ভাব বেড়ে গেছে’, ‘অধিনায়ক থাকলে এসব করতে পারতি না’, ‘দেখ আমি কী করি’-র মতো উল্লেখযোগ্য।সারাদিন ধরে চলা আলোচনার পর সন্ধ্যা সাতটায় তামিমরা সবাই লাইভে এসে এ নিয়ে কথা বলেছেন। এমন একটি বিতর্কিত পোস্ট দিয়ে যে সমর্থকের তোপের মুখে পড়েছেন, তা নিজেই স্বীকার করেছেন তামিম। এদিকে বিজ্ঞাপনের নামে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের এমন ‘ফোনালাপ’ সম্পর্কে অবগত হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানও। গতকাল তামিমের ফেসবুক পেজ থেকে লাইভ শেষ হওয়ার পরই একটি সংবাদমাধ্যম এ ব্যাপারে তাঁর মন্তব্য জানতে চেয়েছিল। স্পষ্ট বিরক্তি প্রকাশ করে বোর্ড সভাপতি বলেছেন, ‘এসব ফাজলামি…আমি কী বলব? ব্যাপারটা দেখছি আমি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তামিমদের নাটকের ফোনালাপে বিরক্ত পাপন 

নিউজ প্রকাশের সময় : ১২:৫৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪