ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

তিনজন আটক ফিল্মি কায়দায় সাংবাদিককে মারধর,

সৈয়দ মোঃ স্বাধীন গাজীপুর জেলা প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০১:৫০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মধ্যরাতে ফিল্মি কায়দায় ধানমন্ডির একটি বাড়িতে ঢুকে পড়েছে কয়েকজন ব্যক্তি। যাদের নেতৃত্বে স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ী আফজাল হোসেন। সঙ্গী তার সহযোগী রহিম, রাজুসহ ৬ জন। কিছুক্ষণ পর তিনজনকে মুখ ঢেকে তড়িঘড়ি করে বাসা থেকে বেরিয়ে যেতে দেখা যায়

জানাশোনা নেই, নেই কোনো সম্পর্ক, কিন্তু ফিল্মি কায়দায় চালানো হয় হামলা। যার শিকার সময় টিভির সাংবাদিক মাঈনুল আহসানসহ তিনজন। বুধবারের (২৭ মার্চ) এ ঘটনায় ৩ জনকে আটক করেছে হাজারীবাগ থানা পুলিশ।
পরে জানা যায়, বাড়ির ৫ তলার কলিং বেল চেপে দরজা খুলতেই গণমাধ্যমকর্মী মাইনুল আহসানের ওপর অতর্কিত হামলা চালায় আগন্তুকরা। কিছু বুঝে ওঠার আগেই এলাপাতাড়ি পিটিয়ে আহত করে তাকে সহ আরও দুজনকে। ভুক্তভোগীর অভিযোগ, গণমাধ্যমকর্মীর পরিচয় দিলে উল্টো দেয়া হয় গুলি করে হত্যার হুমকি।ভুক্তভোগীদের একজন জানায়, দরজা খুলতেই ফারুক ভাইকে মারতে মারতে ভেতরে ঢুকেছে তারা। আমার কানে হেডফোন ছিল, তাই প্রথমে বুঝে উঠতে পারিনি। হঠাৎ দেখলাম, মাইনুল আহসান ভাইকে তারা মারছে ঝাড়ু দিয়ে।গণমাধ্যমকর্মী মাইনুল আহসান বলেন, তারা আমাকে ও আমার রুমমেটকে ইচ্ছেমতো পিটিয়েছে। আমি আমার পরিচয় দিতেই তারা বলেছে, ‘চুপ থাক। গুলি করে দেব।’খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাজারিবাগ থানা পুলিশ। তাদের সামনেই অভিযুক্তদের ভিন্ন সুর। ইন্টারনেট ব্যবসায়ী আফজাল হোসেন বলেন, আমি আমার কর্মচারীদের নিয়ে এসেছি, বাসা চিনিয়ে দেয়ার জন্য। আমি সাংবাদিকের গায়ে হাত তুলিনি। তাকে মেরেছে আরেকটা ছেলে।এ ঘটনায় ৩ জনকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে। পুলিশ জানায়, আপাতত তিনজনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা হবে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিনজন আটক ফিল্মি কায়দায় সাংবাদিককে মারধর,

নিউজ প্রকাশের সময় : ০১:৫০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪