ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

তুল চাষে বাম্পার ফলনে খুশি চাষিরা

মোজাম্মেল হক জামালপুরজেলা প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৩৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ১০২ বার পড়া হয়েছে

জামালপুর শহরের পাশ দিয়ে বয়ে চলা পুরাতন ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের নাও ভাঙ্গা মৌজার (পাথালিয়া-স্বন্ধীক্লাব) এলাকার পতিত জমিতে বৃদ্ধি পাচ্ছে তুলার চাষ। তুুলা চাষে বাম্পার ফলনে খুশি চাষিরা। আর বাগানে ফুটন্ত তুলা যেন আকাশ থেকে নেমে আসা তারকারাশির মতো ঝিলিক দিচ্ছে। উৎসুক জনতা দূর-দূরান্ত থেকে তুলার বাগান দেখতে আসছে। জামালপুর জেলাতুলা উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত বছর এ চরাঞ্চলে ২৯০ হেক্টর জমিতে তুলা চাষ হয়েছিল। চলতি বছর তা ১০ হেক্টর বেড়ে ৩০০ হেক্টরে উন্নীত হয়েছে।সরেজমিনে কথা হয় স্থানীয় তুলা চাষী আসাদ-এর সাথে তিনি বলেন, ‘আগে এই সব জমি পতিত পড়ে থাকতো। কোন ফসল হতো না। আমাদের এলাকার একজন প্রথম অল্প কিছু জমিতে তুলা চাষ করে সফল হয়। তার সফলতা দেখে আমরাও আস্তে আস্তে তুলা চাষ শুরু করেছি। তুলা চাষি আ: সালাম বলেন, ‘তুলা চাষ একটি লাভজনক ফসল। যে জমিতে অন্য কোনো ফসল হয় নাই ওই সব পতিত জমিতে তুলার আবাদ হওয়ায় আমরা খুশি। ফলনও ভালো হইছে। দাম খুব ভালো না পেলেও নগদ টাকায় বিক্রি হয়। তাই আমরা সবাই খুশি।’জানা গেছে, এক বিঘা জমিতে সাত থেকে ১০ মণ পর্যন্ত তুলা উৎপাদন হয়। দামও চার থেকে পাঁচ হাজার মণ। পতিত জমিতে স্বল্প খরচে তুলা চাষ লাভজনক হওয়ায় ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে পতিত জমিতে দিন দিন বাড়ছে তুলার চাষ।সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশে তুলার যে পরিমান চাহিদা রয়েছে। তার ৯৪ থেকে ৯৫ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। মাত্র চার থেকে ছয় শতাংশ তুলা দেশে উৎপাদন হয়।তুলা উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক আব্দুল গণি জানান, ‘কৃষি নির্ভর জেলা হলেও জামালপুর জেলার এক মাত্র সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল নাও ভাঙ্গা মৌজার পাথালিয়া ও সন্ধিক্লাব এলাকাতেই কাঁপাস ও হাইব্রিড জাতের তুলা চাষ হচ্ছে। এই অঞ্চলের উৎপাদিত তুলা দেশের তুলার চাহিদায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তুল চাষে বাম্পার ফলনে খুশি চাষিরা

নিউজ প্রকাশের সময় : ০৫:৩৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪