ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

থানচিতে প্রচণ্ড গোলাগুলি, আলীকদমে হামলা

রিপোর্টার মোঃ মাহাবুবুল আলম
  • নিউজ প্রকাশের সময় : ১১:৫০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে

হঠাৎ করে পার্বত্য চট্টগ্রামের বান্দবানের থানচি ও আলীকদমে সন্ত্রাসীদের হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয়রা চরম আতঙ্কের মধ্যে দিন পার করছেন। সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা গতকাল রাতে থানচি থানায় আক্রমণের চেষ্টা করে। অন্যদিকে আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।জানা যায়, বান্দরবান জেলার থানচি বাজারে প্রচণ্ড গোলাগুলির খবর পাওয়া গেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাজারের চতুর্দিকে গুলিবর্ষণ করছে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা। গুলি করতে করতে তারা থানচি থানার দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে।বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টা দিকে থানচি বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন। তিনি জানান, থানচি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও থানচি বাজারে প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। সশস্ত্র সংগঠনের সঙ্গে পুলিশ ও বিজিবির প্রচণ্ড গোলাগুলি হয়।থানচি বাজার কমিটির সভাপতি ও থানচি উপজেলার সাবেক চেয়ারম্যান খামলাই ম্রো জানান, থানচি এলাকায় এখন বিদ্যুৎ নেই। ঘোর অন্ধকারের মধ্যে বাজার এলাকায় প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। সন্ত্রাসীরা গুলি করতে করতে থানচি থানার দিকে অগ্রসর হয় বলেও জানান তিনি।অন্যদিকে আলীকদমের ২৬ মাইল এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তবিদুর রহমান সাংবাদিকদের বলেন, উপজেলার ২৬ মাইলের ডিম পাহাড় এলাকায় চেকপোস্টে তল্লাশি করার জন্য একটি গাড়িকে থামার সংকেত দেওয়া হয়েছিল। কিন্তু গাড়িটি না থেমে চেকপোস্টের দিকে ছুটে আসছিল, তখন দায়িত্বরত পুলিশ ও সেনা সদস্যরা গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় গাড়ি থেকেও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বেশ কিছু সময় গোলাগুলি হয়।তিনি আরও জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় হতাহতের কোনো তথ্য আমাদের কাছে নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

থানচিতে প্রচণ্ড গোলাগুলি, আলীকদমে হামলা

নিউজ প্রকাশের সময় : ১১:৫০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪