ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

দাবিতে বিক্ষোভ মুছাপুর স্লুইসগেট দ্রুত স্থাপনের জন্য

সহ-সম্পাদক মোঃ আলমগীর হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৪৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ৭১ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বন্যার পানির তীব্র চাপে ভেঙে যাওয়া স্লুইসগেট দ্রুত স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র-জনতা। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে বাংলাবাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।জানা যায়, ফেনীর সোনাগাজী, দাগনভূঁইয়া ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপকূলে অব্যাহত নদী ভাঙন ঠেকাতে ২৩ ভেন্টের রেগুলেটর নির্মাণ করা হয়।সোমবার (২৬ আগস্ট) সকালে বন্যার পানির তীব্র চাপে মুছাপুর স্লুইসগেট ভেঙে যায়। তারপর থেকে নিরাপদ আশ্রয়স্থলের দিকে ছুটছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ থেকে মুছাপুর ক্লোজার সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন এবং মুছাপুর স্লুইসগেট পুনর্নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।এসময় বিক্ষোভকারীরা বলেন, আওয়ামী লীগের ক্ষমতাসীন নেতাকর্মীর মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে মুছাপুর ক্লোজার আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। এখন বন্যার পানির তীব্র চাপের কারণে স্লুইসগেট ভেঙে গেছে। আমরা বলতে চাই আমাদের মুছাপুর স্লুইসগেট ভাঙে নাই, ভেঙে দেওয়া হয়েছে। আমরা অবৈধভাবে বালু উত্তোলনকারীর সুষ্ঠু বিচার এবং অতিদ্রুত স্লুইসগেট পুনর্নির্মাণ দাবি জানাই। তারা আরও বলেন, মুছাপুর স্লুইসগেট ভেঙে যাওয়ায় মুছাপুর, চরদরবেশ, চর হাজারি, চর পার্বতী গুচ্ছগ্রামসহ কোম্পানগঞ্জ নদী ভাঙনের ঝুঁকিতে থাকবে। আমরা সুষ্ঠু তদন্ত চাই। যারা আমাদের জীবন ঝুঁকিতে ফেলবে তাদের বিচার চাই। আগামীতে যেন কেউ বালু তুলতে না পারে সেইজন্য ছাত্র-জনতা সোচ্চার থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দাবিতে বিক্ষোভ মুছাপুর স্লুইসগেট দ্রুত স্থাপনের জন্য

নিউজ প্রকাশের সময় : ০৭:৪৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪