ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে নির্বাচনী মাঠে লুৎফুজ্জামান বাবর

রিপোর্টার: রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৭:১৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

রিপোর্টার: রফিকুল ইসলাম

দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচনী মাঠে ফিরছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ দিনের অপেক্ষা, সংগ্রাম ও আইনি প্রক্রিয়া পেরিয়ে পুনরায় জনগণের সেবা ও রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পেয়ে তিনি মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শনিবার এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন,
“দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচন করতে পারব—কখনো ভাবিনি। এজন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি আমার দল, আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং নেতা তারেক রহমানের প্রতিও শুকরিয়া আদায় করছি। আবারও এই ভাটি বাংলার মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন—এটাই আমার সন্তুষ্টি।”
তিনি আরও বলেন, জনগণের প্রতি তার দায়িত্ববোধ আগের মতোই অটুট। দীর্ঘ সময় কারাবরণ তাকে আরও দৃঢ় করেছে মানুষের কল্যাণে কাজ করার ক্ষেত্রে।
স্থানীয় বিএনপি ও দলের নেতাকর্মীরা তার মুক্তি ও নির্বাচনী প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন। তাদের বিশ্বাস, বাবর মাঠে ফিরে আসায় এলাকায় রাজনৈতিক পরিবেশ নতুনভাবে উজ্জীবিত হবে এবং সংগঠন আরও শক্তিশালী হবে।
আগামী নির্বাচনে তিনি দলের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত বলেও জানান।
জনগণের সেবা, উন্নয়ন এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠাই হবে—কারামুক্তির পর তার নতুন রাজনৈতিক যাত্রার মূল অঙ্গীকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে নির্বাচনী মাঠে লুৎফুজ্জামান বাবর

নিউজ প্রকাশের সময় : ০৭:১৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫