ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

দুদু : নির্বাচন বন্ধ হলে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৫৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

রিপোর্টার রফিকুল ইসলাম

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন বন্ধ করা হলে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে। আর এই অস্থিতিশীলতার সুযোগ নেবে আধিপত্যবাদী শক্তি, যারা বাংলাদেশের কল্যাণ চায় না।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিম্যাব) আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আমরা অতিক্রম করছি। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যারা গণহত্যা চালিয়েছিল, আর ২০২৪ সালে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল— এ দুই গণহত্যাকারী যেন মিলে যাওয়ার চেষ্টা করছে। গণহত্যাকারীরা হলো অশুভ শক্তি। এই অশুভ শক্তির একজন প্রকাশ্যে আছে, আরেকজন আড়ালে আছে। ইলেকশন হলে বিএনপি ভালো করবে, এটা তারা মানতে পারছে না।

ডাকসু-জাকসু নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে : ডা. জাহিদ

ডাকসুর ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না : প্রিন্স

দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় বিএনপির ২ নেতাকে অব্যাহতি

তিনি বলেন, কীভাবে নির্বাচন ঠেকানো যায়, সেজন্য নতুন নতুন বয়ান সামনে নিয়ে আসছে। যে বয়ানের মধ্য দিয়ে সুষ্ঠু, স্বাভাবিক এবং গ্রহণযোগ্য নির্বাচনকে ঠেকানো ও বাধাগ্রস্ত করা যায়, সেদিকে তারা হাঁটছে।

তিনি আরও বলেন, নির্বাচন যাতে না হয় এর জন্যে বাঁধা সৃষ্টি করা হচ্ছে। আমি অশুভ শক্তিকে বলবো, আপনাদের রাজনৈতিক কর্মসূচি জনগণের কাছে নিয়ে যান। পিআরসহ আরও কিছু থাকলে জনগণের কাছে নিয়ে যান। আমাদের আপত্তি নেই। কিন্তু, নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন বন্ধ করলে অস্থিতিশীলতা তৈরি হবে। অস্থিতিশীলতা তৈরি হলে আধিপত্যবাদী শক্তি আসবে। আর, আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ভালো কিছু চায় না।
নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই মন্তব্য করে সাবেক এই সংসদ সদস্য বলেন, দীর্ঘ ১৬ বছর লড়াই হয়েছে, নেতাকর্মীরা রাস্তায় শহীদ হয়েছে। ছাত্ররা শহীদ হয়েছে। জুলাই-আগস্টের মূল কথা হচ্ছে স্বৈরাতন্ত্রের বিদায়। স্বৈরাতন্ত্রের বিদায় হলে গণতন্ত্রের আগমন ঘটে। আর গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।
তিনি বলেন, যদি আমরা নির্বাচনের বিরোধিতা করি, তাহলে স্বৈরতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে চিহ্নিত হবো। কারণ, নির্বাচনের নামে ভণ্ডামি করেছে শেখ হাসিনা। তিনটা নির্বাচন তিনি করেছেন। কিন্তু, এগুলো নির্বাচন ছিল না, এগুলো ছিল ভণ্ডামির নির্বাচন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুদু : নির্বাচন বন্ধ হলে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে

নিউজ প্রকাশের সময় : ০৪:৫৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫