ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি

নওগাঁয় ঝাড়ু মিছিল

রিপোর্টার মেহেদুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৩:২৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে

নওগাঁয় মোশাররফ হোসেন শান্ত ও তার সন্ত্রাসী বাহিনীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে ঝাঁড়ু মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আদালতের সামনের সড়কে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ কবিরাজের সভাপতিত্বে পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামেদ আলী, স্থানীয় বাসিন্দা চাঁন মোহাম্মদ চান্দু, আব্দুস ছালাম, গোলাম রব্বানী সহ অন্যরা বক্তব্য রাখেন। মানববন্ধনে সন্ত্রাসী হামলায় আহত ঠিকাদার সাজ্জাদ হোসেন ও তার পরিবারের সদস্যসহ এলাকার প্রায় দুই শতাধিক এলাকাবাসী ঝাঁড়ু হাতে উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা বলেন মোশাররফ হোসেন শান্ত নওগাঁ শহরের চকগোবিন্দ এলাকার আক্কাস আলীর ছেলে। শান্ত বাহিনীর অত্যাচারে পুরো বাসস্ট্যান্ড এলাকা অতিষ্ট। দোকানদারদের কাছ থেকে নিয়মিত চাঁদা নিতো। আর চাঁদা না দিলে বিড়ম্বনায় পড়তো হতো দোকানীদের। শান্ত স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ঠজন হওয়ায় কাউকেই তোয়াক্কা করে না।গত ১৪ এপ্রিল রাত সাড়ে ৯টায় শহরের বালুডাঙ্গা বাসস্টান্ড এলাকায় দেশীয় অস্ত্র রামদা, চাপাতি ও হাসুয়া সহ বিভিন্ন অস্ত্র সজ্জিত হয়ে মোশাররফ হোসেন শান্ত ১০-১২ জনকে সঙ্গে নিয়ে প্রকাশ্য অস্ত্রের মহড়া দেয়। সেখানে পল্লী বিদ্যুৎ এর ঠিকাদার সাজ্জাদ হোসেন এর কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় প্রকাশ্য সাজ্জাদকে কুপিয়ে জখম করে মোশাররফ হোসেন শান্ত সহ তার সন্ত্রাসী বাহিনীরা। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়।পরদিন ভুক্তভোগী সাজ্জাদ হোসেন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ১০-১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর মোশাররফ হোসেন শান্তসহ তিনজনকে আটক করে আদালতে পাঠায় থানা পুলিশ। ব্যবসায়ীরা ভয়ে ঠিকমতো ব্যবসা পরিচালনা করতে পারছে না। মোশাররফ হোসেন শান্ত’র দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান এলাকাবাসী।ভুক্তভোগী ঠিকাদার সাজ্জাদ হোসেন বলেন, গত নববর্ষের দিনে বাসস্টান্ডে মোশারফ হোসেন শান্ত আমার পথরোধ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তার সাথে থাকা ১০-১২ জনের প্রত্যেকের হাতেই ধারালো অস্ত্র ছিলো। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে। আমাকে বাঁচাতে ছেলে হৃদয় ছুটে আসলে তাকে বেদম মারপিট করা হয়। এ ঘটনায় থানায় মামলা করলে আমাকে হত্যা করবে বলে হুমকি দিয়ে যাচ্ছে শান্ত বাহিনীর সন্ত্রাসীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নওগাঁয় ঝাড়ু মিছিল

নিউজ প্রকাশের সময় : ০৩:২৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪