ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস-২০২৩ পালিত

রিপোর্টার:-মোঃস্বপন
  • নিউজ প্রকাশের সময় : ১১:১৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ১০৭ বার পড়া হয়েছে

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস-২০২৩ পালিত
———————————-
আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী। দিবসটি পালন উপলক্ষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জনাব মোসাঃ সাদিরা খাতুন, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল মহোদয়। অত:পর তিনি দিবসটি পালন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার মহোদয় সকাল ৯.০০ ঘটিকায় নড়াইল পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে এবং পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমী ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া দিবসটি উপলক্ষে তিনি শোক র‌্যালি, আলোচনা সভা এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নড়াইল জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস্ মসজিদে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস-২০২৩ পালিত

নিউজ প্রকাশের সময় : ১১:১৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩