ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

নড়াইল জেলা পুলিশের আয়োজনে পিঠা উৎসব উদযাপন

মোঃ স্বপন মিয়া (ঢাকা ডিভিশন)
  • নিউজ প্রকাশের সময় : ০৯:০৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে

বাঙালির শখের খাবারের প্রথম সারির তালিকায় রয়েছে শীতের পিঠা। শীতকালীন পিঠা বাঙালির ঐতিহ্যের ধারক-বাহক । বাঙালির এই ঐতিহ্যকে ধরে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে অদ্য ১৪ ফেব্রুয়ারি/২০২৪ (বুধবার) বিকাল ১৬.০০ ঘটিকার সময় নড়াইল জেলা পুলিশ লাইন্স মাঠে নড়াইল জেলা পুলিশের আয়োজনে পিঠা উৎসব-২০২৪ এর আয়োজন করা হয়। এ পিঠা উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়। এ সময় পুলিশ সুপার মহোদয়ের সাথে ছিলেন তার দুই শিশু সন্তান ও সহধর্মিনী নড়াইল জেলা পুলিশের পুনাক সভানেত্রী নাজিয়া খান। এছাড়া পুনাক সহ-সভানেত্রী জান্নাতুল ফিরদাউস কেয়া ও পুনাক সহ-সভানেত্রী মোশারত আক্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত পুলিশ সুপার মহোদয় এবং তার সহধর্মিনীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে পুলিশ সুপার মহোদয় অনুষ্ঠানিকভাবে পিঠা উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পুলিশ সুপার মহোদয় পুলিশের সকল সদস্যকে নিয়ে একসাথে বসে পিঠা খাওয়ায় অংশগ্রহণ করেন। পিঠা খাওয়া শেষে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল অফিসার-ফোর্সদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় সকলের সাথে পিঠা উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন।এ সময় জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নড়াইল জেলা পুলিশের আয়োজনে পিঠা উৎসব উদযাপন

নিউজ প্রকাশের সময় : ০৯:০৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪