ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

নাগরপুরের জব্বার হ*ত্যা মা*মলার ৩ আসামিকে গ্রে*ফতার করেছে যৌথবাহিনী

সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
  • নিউজ প্রকাশের সময় : ০৮:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে জব্বার হত্যাকাণ্ডের ৩ আসামিকে গতকাল রাতে কালিয়াকুর থেকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।১৭ জুন বুধবার রাত আনুমানিক ৭.৩০ মিনিটের সময় নাগরপুর থানা পুলিশ ও র‍্যাব-১৪ এক যৌথ অভিযান পরিচালনা করে জব্বার হত্যাকান্ডে নাগরপুর থানায় দায়েরকৃত ১২ নম্বর মামলার আসামি আঃ মান্নান (৭৮), মান্নানের স্ত্রী আকলিমা (৩০) অপর আসামী রাবেয়া (৩৫) কে গ্রেফতার করেছে।মামলার তদন্তকারী অফিসার এস.আই. (নি.) সাখাওয়াত হোসেন সাদ্দাম সঙ্গীয় ফোর্স ও টাঙ্গাইলের রাপিট অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪) অভিযান পরিচালনা করে এ মামলার ৩ আসামী গ্রেফতার করে। এ হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ৪ জন আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ।উল্লেখ্য, দাদার জমি নিয়ে চাচাতো ভাইদের মধ্যে বিরোধের জেরে, গত ১৯ মে ২০২৫ সকালে, নাগরপুর উপজেলা বিএনপি নেতা বাদশা লোকজন নিয়ে, তার চাচাতো ভাই জব্বার কে পিটিয়ে হত্যা করেছিল।এছাড়াও এ ঘটনায় ৫ জন মারাত্মকভাবে আহত হয়েছিল।এ মামলার প্রধান আসামী উপজেলার সুদামপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে মো. বাদশা মিয়া (৫০) নাগরপুর উপজেলা বিএনপি’র তাঁতী/মৎসজীবী/ উপজাতি বিষয়ক সম্পাদক।নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নাগরপুর থানা পুলিশের চৌকস তদন্তকারী অফিসার এস.আই. (নি.) সাখাওয়াত হোসেন সাদ্দাম সঙ্গীয় ফোর্স ও যৌথবাহিনি গাজীপুরের কালিয়াকুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে গতকাল রাত আনুমানিক ৭.৩০ মিনিটের সময় এ মামলার ৩ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ বুধবার সকালে, আসামিদের ২ দিনের রিমান্ড চেয়ে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত এ মামালার ২ নং আসামি মান্নানকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এ ঘটনার তদন্ত ও গ্রেফতার অভিযান চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

One thought on “নাগরপুরের জব্বার হ*ত্যা মা*মলার ৩ আসামিকে গ্রে*ফতার করেছে যৌথবাহিনী

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরের জব্বার হ*ত্যা মা*মলার ৩ আসামিকে গ্রে*ফতার করেছে যৌথবাহিনী

নিউজ প্রকাশের সময় : ০৮:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫