ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

নাগরপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা দুলাল বহিষ্কার 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শিপন রানা 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:২৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে

দলীয় নির্দেশনা না মেনে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা চেয়ারম্যান পদে অংশ নেওয়ায় আব্দুছ ছামাদ দুলাল’কে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি নাগরপুর সদর ইউনিয়ন বিএনপি’র সম্মানিত সদস্য পদে ছিলেন। বৃহস্পতিবার (১৬ মে) বিএনপি থেকে পাঠানো এক বিবৃতিতে থেকে এই তথ্য জানা যায়।এ বিষয়ে নাগরপুর উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম বলেন, আমি যাচাই করে দেখেছি আব্দুছ ছামাদ দুলাল সাহেব নাগরপুর সদর ইউনিয়ন বিএনপি কমিটি’র সম্মানিত সদস্য ছিলেন। আমাদের বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা চিঠিতে তাকে বহিষ্কার বিষয়ে জানানো হয়। যদি বিএনপির সংশ্লিষ্ট কেউ উপজেলা নির্বাচনে তার পক্ষে প্রচারণা বা কোনো নির্বাচনী কার্যক্রমে জড়িত থাকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাকেও সংশ্লিষ্ট সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হবে।নাগরপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম বাবুল এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তিনি সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুছ ছামাদ দুলাল এর আপন ছোট ভাই।উল্লেখ্য, আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশ না মেনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বুধবার (১৫ মে) নাগরপুর উপজেলা বিএনপি’র সহ সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা’কে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। সব মিলিয়ে নাগরপুর উপজেলায় এ পর্যন্ত ২ জন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা দুলাল বহিষ্কার 

নিউজ প্রকাশের সময় : ০৯:২৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪