ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

নাগরপুরে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

শিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
  • নিউজ প্রকাশের সময় : ০১:২৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে

সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস।১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন দেয়া বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সোমবার (১৬ ডিসেম্বর) দিবসটি পালন করেছে নাগরপুর উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা সহ উপজেলার সর্বস্তরের জনগণ। এদিন ভোরে তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয়।সূর্যোদয়ের সময় নাগরপুর উপজেলা প্রশাসন স্বারক ৭১ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন শেষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, নাগরপুর থানা অফিসার ইনচার্জ ( ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন শাকিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ বখতিয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন, সাবেক ডিপুটি কমান্ডার এম এ মতিন ছামী, নিরেন্দ্র নাথ পোদ্দার, গোলাম সরোয়ার ছানা, নাগরপুর সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ রামেন্দ্র সুন্দর বোস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ প্রকাশের সময় : ০১:২৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪