সংবাদ শিরোনাম ::
পদত্যাগ করলেন ছাত্রলীগ নেতা।

ফয়সাল হোসেন (বিশেষ রিপোর্টার)
- নিউজ প্রকাশের সময় : ১১:৫১:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ২৭৪ বার পড়া হয়েছে

হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সাহাদাত হোসেন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছিলেন। এই পদত্যাগে তিনি ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়েছেন।
রবিবার (৩০ জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগের দফতরে তিনি পদত্যাগপত্র জমা দেন তিনি। দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলেও জানিয়েছেন সাহাদাত হোসেন।
বিষয়টি নিয়ে সাহাদাত হোসেন দেশ প্রিয় কে জানান, মূলত ব্যক্তিগত কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। আজ (রবিবার) কেন্দ্রীয় ছাত্রলীগের একটা মিটিংয়ে অব্যাহতির জন্য পদত্যাগপত্র জমা দিয়েছি।














