ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

পাতানো নির্বাচনের চেষ্টা করলে নিষেধাজ্ঞায় পড়বে আওয়ামী লীগ ।

লিয়াকত আলী (নির্বাহী সম্পাদক)
  • নিউজ প্রকাশের সময় : ০৮:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ১১৮ বার পড়া হয়েছে

আজ রোববার (৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত  অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন,  আওয়ামী লীগ এইবার পাতানো নির্বাচনের চেষ্টা করলে মার্কিন নিষেধাজ্ঞায় পরবেন

বরকত উল্লাহ বুলু আরো বলেন, আমেরিকার সঙ্গে টক্কর দিতে গিয়ে ইরাক, ইরান, লিবিয়া, আফগানিস্তান ধ্বংস হয়ে গেছে। জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ জরুরি। আমেরিকা শুধু শক্তিশালী দেশই নয়। আমরা আমেরিকা থেকে তিন হাজার কোটি টাকার পণ্য আমদানি করি। পক্ষান্তরে তৈরি পোশাক, চামড়াসহ রপ্তানি করি সোয়া লাখ কোটি টাকার পণ্য। এ ক্ষেত্রে যদি আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারি আমেরিকা, ইউরোপসহ বিভিন্ন দেশ থেকে আমরা অর্থনৈতিক বাজার হারাব। ধ্বংসের মুখে পড়বে দেশের অর্থনীতি।

মার্কিন রাষ্ট্রদূতসহ বিদেশি রাষ্ট্রদূতদের সাম্প্রতিক বক্তব্যে বার বার এটি স্পষ্ট হয়েছে যে, বাংলাদেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন দমাতে সরকারের নির্দেশে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফরমায়েশি রায় দেওয়া হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দেওয়া দুর্নীতির মামলার রায় ক্ষমতাসীনদের প্রতিহিংসার প্রতিফলন।

বরকতউল্লাহ বুলু আরও বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ বাকশাল করেছিল। পরে জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে পুনর্বাসন করেছেন। এ জন্য জিয়াউর রহমানের প্রতি তাদের কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু তারা জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। সরকার পতনের চলমান আন্দোলন ভঙ্গ করার অনেক ষড়যন্ত্র চলছে। কিন্তু ষড়যন্ত্র কলে লাভ নেই। এ আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়ে গেছে। জনতার আন্দোলন ব্যর্থ হয় না। চলমান আন্দোলন সফল হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাতানো নির্বাচনের চেষ্টা করলে নিষেধাজ্ঞায় পড়বে আওয়ামী লীগ ।

নিউজ প্রকাশের সময় : ০৮:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩