ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ডিআরইউর ক্রীড়া উৎসবের

রিপোর্টার তানভীর হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৭:০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮০ বার পড়া হয়েছে

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে স্পোর্টস ম্যান অব দ্য ইয়ার হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাজহারুল ইসলাম মিথুন। আর স্পোর্টস উইমেন অব দ্য ইয়ার হয়েছেন দৈনিক সমকালের সাজিদা ইসলাম পারুল। তারা দুজনেই ৭ পয়েন্ট পেয়ে যথাক্রমে স্পোর্টস ম্যান অব দ্য ইয়ার এবং স্পোর্টস উইমেন অব দ্য ইয়ার নির্বাচিত হন।

শুক্রবার (২২ নভেম্বর) ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র নির্বাহী পরিচালক এম এম ইকবাল বিন আনোয়ার ডন ও অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন।

ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় ডিআরইউর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ মো. রাশিম মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য সাঈদ শিপন, রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন ও মো. শরীফুল ইসলাম।

মাসব্যাপী এবারের আয়োজনে পুরুষ সদস্যরা ১০টি ও নারী সদস্যরা পাঁচটি ইভেন্টে অংশগ্রহণ করেন।পুরুষ সদস্যদের দাবা, শ্যুটিং, আর্চারি, সাঁতার, অ্যাথলেটিকস ২০০ মিটার, গোলক নিক্ষেপ, কল ব্রিজ, অকশন ব্রিজ, রামি এবং

ক্যারম এককে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স প্রদান করা হয়।

অপরদিকে নারী সদস্যদের শ্যুটিং, লুডু, সাঁতার, অ্যাথলেটিকস ১০০ মিটার ও ক্যারম এককে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স প্রদান করা হয়।

এছাড়াও স্পোর্টস ম্যান অব দ্য ইয়ার ও স্পোর্টস উইমেন অব দ্য ইয়ার নির্বাচিত হওয়া দুজনকে ৫০০০ টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ডিআরইউর ক্রীড়া উৎসবের

নিউজ প্রকাশের সময় : ০৭:০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪