ঢাকা ১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

পূজায় ভারতে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানি।

স্টাফ রিপোর্টার:(মোঃ মেহেদী হাসান, ঢাকা)
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৩২:১১ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে

পূজায় ভারতে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানি।

২০১২ সাল থেকে প্রতিবছরই দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করে বাংলাদেশ

২০১২ সাল থেকে প্রতিবছরই দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করে বাংলাদেশ।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই অনুমতি কার্যকর থাকবে বলে জানা গেছে।

আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ৮টি শর্তে ৭৯টি প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ রপ্তানি করতে পারবে।

দুর্গাপূজা সামনে রেখে এবার পাঁচ হাজার টন ইলিশ চেয়েছিল কলকাতার ব্যবসায়ীরা। ১ সেপ্টেম্বর কলকাতা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ উপহাইকমিশনে আবেদন জমা দেয়। সেটি ৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে আসে।

১৪ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ভারতে পাঁচ হাজার টন ইলিশ রপ্তানি করা হতে পারে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশে বছরে ছয় লাখ টন ইলিশ উৎপাদন হয়। সেই হিসাবে দিনে দুই হাজার টন ইলিশ ধরা হয়। সর্বোচ্চ পাঁচ হাজার টন ইলিশ রপ্তানি করা হবে। সারা বছরের দুই দিনের উৎপাদন তাদের দেওয়া হবে। এতে দেশের বাজারে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন টিপু মুনশি।

জানা গেছে, গতবার দুর্গাপূজার সময় ২ হাজার ৯০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। তবে রপ্তানি হয়েছিল ১ হাজার ৩০০ টন। আগের বছরগুলোতেও একই পরিস্থিতি হয়েছিল। অনুমোদনের তুলনায় রপ্তানির পরিমাণ ছিল ৩০ থেকে ৪০ শতাংশ কম।

দুর্গাপূজায় বাংলাদেশ থেকে বড় সাইজের ৫ হাজার টন ইলিশ চায় ভারতদুর্গাপূজায় বাংলাদেশ থেকে বড় সাইজের ৫ হাজার টন ইলিশ চায় ভারত

যেসব শর্তে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো শুল্ক কর্তৃপক্ষ রপ্তানির অনুমতিপ্রাপ্ত পণ্যের কায়িক পরীক্ষা করবে, প্রতিটি চালান জাহাজীকরণ শেষে রপ্তানির সব কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয় পাঠাতে হবে, অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রপ্তানি করা যাবে না, অনুমতিপত্র কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয় এবং অনুমোদিত রপ্তানিকারক ছাড়া সাব-কন্ট্রাক্টিংয়ে মাধ্যমে ইলিশ রপ্তানি করা যাবে না।

ভারতে যে ইলিশ রপ্তানি করা হচ্ছে, তা টোকেন হিসাবে: বাণিজ্যমন্ত্রীভারতে যে ইলিশ রপ্তানি করা হচ্ছে, তা টোকেন হিসাবে: বাণিজ্যমন্ত্রী

এদিকে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। আজ বুধবার রাজধানীর মৎস্য অধিদপ্তরের আয়োজিত ‘ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত’ জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পূজায় ভারতে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানি।

নিউজ প্রকাশের সময় : ০৮:৩২:১১ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩