ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

বজ্রপাতে নিহত ১০

মোঃমেহেদী হাসান (স্টাফ রিপোর্টার)
  • নিউজ প্রকাশের সময় : ১২:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ২০১ বার পড়া হয়েছে

বজ্রপাতে নিহত ১০

ভারতের ওড়িশা রাজ্যের ছয় জেলায় বজ্রপাতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রোববার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদমাধ্যম এনডিটিভি।

এতে বলা হয়, শনিবার প্রবল বৃষ্টিপাতের মধ্যে ওড়িশা রাজ্যের ছয়টি জেলায় বজ্রপাতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির বিশেষ ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে, বজ্রপাতের কারণে খুরদা জেলায় চারজন, বোলাঙ্গিরে দুইজন এবং আঙ্গুল, বৌধ, জগৎসিংহপুর ও ঢেনকানালে একজন নিহত হয়েছেন। এ ছাড়া খুরদাতে আরও তিনজন ব্যক্তি বজ্রপাতে আহত হয়েছেন।

রাজ্যের এক কর্মকর্তা বলেছেন, ভুবনেশ্বর এবং কটক শহরসহ ওড়িশার উপকূলীয় অঞ্চলে বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে রাজ্যের ছয়টি জেলায় বজ্রপাতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।

ভুবনেশ্বরের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের পরিচালক এইচ আর বিশ্বাস বলেন, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে ও আরেকটি ঘূর্ণিঝড় রোববার নাগাদ বঙ্গোপসাগরের উত্তরে তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে পরবর্তী ৪৮ ঘণ্টায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে। মূলত ঘূর্ণিঝড় সঞ্চালন ও সম্ভাব্য নিম্নচাপ অঞ্চলের কারণে ওড়িশায় আগামী তিন থেকে চার দিন ভারী বৃষ্টিপাত হবে।

এদিকে, আগামী চার দিনের জন্য রাজ্যের বিভিন্ন অংশে একই রকম পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। টুইন সিটি নামে পরিচিত ভুবনেশ্বর ও কটক শহরে শনিবার বিকেলে মাত্র ৯০ মিনিটে যথাক্রমে ১২৬ মিমি এবং ৯৫ দশমিক ৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই পরিস্থিতিতে বজ্রপাতের সময় মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বজ্রপাতে নিহত ১০

নিউজ প্রকাশের সময় : ১২:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩