ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

বড় সুখবর পেলেন নেইমার

রিপোর্টার ফাতেমা আক্তার মাহমুদা ইভা 
  • নিউজ প্রকাশের সময় : ০১:৫৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ৯০ বার পড়া হয়েছে

বড় সুখবর পেলেন নেইমারপরিবেশ সুরক্ষা আইন ভঙ্গ করে নিজের বাড়িতে লেক বানানোয় ৩ দশমিক ৩ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে। তার সেই জরিমানা মওকুফ করেছে ব্রাজিলের আদালত।সংবাদ সংস্থা এএফপিকে বিচারক আদ্রিয়ানা রামোস ডি মেলো জানিয়েছেন, আদালতের রুল হাতে পেয়েছে তারা। নিজের বাড়িতে নেইমারের লেক বানানোর জন্য কোনো পরিবেশ বিষয়ক লাইসেন্সের দরকার নেই।নেইমারকে জরিমানা করেছিল মানগারাতিবা শহর পরিষদ সচিবালয়। নেইমারের বাড়ি নিয়ে তাদের অভিযোগ ছিল, পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ির পাশে কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করা হয় এবং যা স্বচ্ছ পানির উৎসে বাধা সৃষ্টি করেছে।ব্রাজিলের শহর রিও ডি জেনেরিও থেকে ১৩০ কিলোমিটার দূরে পর্যটন এলাকা মানগারাতিবায় ২০১৬ সালে প্রায় ১০ হাজার বর্গমিটার আয়তনের বাড়িটি কিনেছিলেন নেইমার। ওই বাড়িতে হেলিকপ্টার, স্পা ও জিম রয়েছে।উল্লেখ্য, লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন নেইমার। চোটের কারণে আসন্ন কোপা আমেরিকা থেকেও ছিটকে গেছেন এই ব্রাজিলিয়ান তারকা। ঠিক কবে নাগাদ মাঠে ফিরবেন তা জানতে আরও বেশ কয়েক দিন অপেক্ষা করতে বলেছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।গত বছরের ১৬ অক্টোবর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোটে পড়েন নেইমার। সেই চোটের পরই তার কোপা আমেরিকা খেলা নিয়ে শঙ্কার কথা শোনা যায়। সেই আশঙ্কা সত্যিও হয়েছে। বাঁ-হাঁটুর অ্যান্টেরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয় নেইমারকে।এরপর ডিসেম্বরে নেইমারের কোপা আমেরিকায় না থাকার বিষয়টি নিশ্চিত করেন রদ্রিগো লাসমার। নেইমারের মাঠে ফেরা নিয়েও কদিন আগে গণমাধ্যমে কথা বলেছেন এ চিকিৎসক। নেইমার দ্রুত উন্নতি করলেও তার ফেরার সময় জানতে আরও অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বড় সুখবর পেলেন নেইমার

নিউজ প্রকাশের সময় : ০১:৫৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪