ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

বাসাতেই পর্যবেক্ষণে থাকবেন সুস্থতা বোধ হওয়াতে খালেদা জিয়া

সৈয়দ মো স্বাধীন গাজীপুর জেলা প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০১:৩২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ২০৪ বার পড়া হয়েছে

শারিরিক ভাবে সুস্থ বোধ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বুধবার (২৭ মার্চ) রাতে আর হাসপাতালে নেওয়া হয়নি। স্বাস্থ্যের ‘হঠাৎ গুরুতর অবনতি’ হওয়ায় চিকিৎসকের পরামর্শক্রমে রাত ১০টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে বেগম জিয়ার রওনা দেওয়ার কথা ছিলখালেদা জিয়ার বাসভবনের সামনে বুধবার রাত পৌনে ১২টার দিকে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. জাহিদ হোসেন এক ব্রিফিংয়ে বলেন, বুধবার দুপুরের পর থেকে ম্যাডাম একটু অসুস্থ বোধ করছিলেন। বর্তমানে তিনি আগের তুলনায় সুস্থবোধ করায় তাকে বাসায় রেখেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা।তিনি আরও বলেন, ম্যাডাম অসুস্থ বোধ করায় মেডিকেল বোর্ডের সদস্যরা বাসায় এসে তাকে চিকিৎসা দিয়েছেন। কিছু পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন- বেগম খালেদা জিয়াকে আপাতত বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হবে এবং তিনি পর্যবেক্ষণে থাকবেন। প্রয়োজন হলে তাকে হাসপাতালে নেওয়া হতে পারে।এর আগে বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেওয়ার বিষয়ে নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহযোগিতা চেয়ে দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এর আগে চিকিৎসকের পরামর্শে গত ১৩ মার্চ খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে পরদিন ১৪ মার্চ বাসায় ফেরেন তিনি। বাসাতেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত আছেন। বেগম জিয়ার বড় পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও লন্ডন থেকে ভার্চুয়ালি মেডিকেল বোর্ডের সঙ্গে সংযুক্ত থাকেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাসাতেই পর্যবেক্ষণে থাকবেন সুস্থতা বোধ হওয়াতে খালেদা জিয়া

নিউজ প্রকাশের সময় : ০১:৩২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪