ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

বাসের হেলপারকে মারধরের অভিযোগ সাভারে পুলিশ সদস্যের বিরুদ্ধে

রিপোর্টার ওয়াজ উদ্দিন 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:২০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে

সাভারে যাত্রীবাহী একটি বাসের হেলপারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে হাইওয়ে থানার এক কনস্টেবলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোড়পুল এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার হেলপারের নাম হানিফ আলী (২৮)। তিনি সাভার ও রাজধানীর মধ্যে চলাচলকারী মৌমিতা পরিবহনে চাকরি করেন। অভিযুক্ত ঐ পুলিশ সদস্যের নাম রোজদার মিয়া। তিনি সাভার হাইওয়ে থানায় কর্মরত বলে জানা গেছে।মারধরের শিকার হানিফ বলেন, বাস গ্যারেজে রেখে রাত ১২টার দিকে জোড়পুল বাসস্ট্যান্ডে গিয়ে দাঁড়াই। সাভার হাইওয়ে পুলিশের একটি টহল দল ঐ স্ট্যান্ডে দাঁড়ানো একটি বাসের চালকের কাছে কাগজপত্র চাইছিল। চালক কাগজপত্র দেখাতে গড়িমসি করলে পুলিশের এক সদস্য চালককে মারধর করতে থাকেন। আমি ঐ বাসের কাছে গিয়ে পুলিশ সদস্যদের বলি—ভাই গাড়ির মহাজন আসতেছে, মারধর করছেন কেন? এ কথা বলার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশের কনস্টেবল রোজদার প্রথমে গালাগাল করেন। এরপর আমাকে বেধড়ক মারধর করেন। এ সময় ঐ কনস্টেবল আমার শরীরের বিভিন্ন অংশে ২০ থেকে ২৫টি লাথি মারেন। এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আইয়ুব আলী বলেন, ‘বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাসের হেলপারকে মারধরের অভিযোগ সাভারে পুলিশ সদস্যের বিরুদ্ধে

নিউজ প্রকাশের সময় : ০৯:২০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪