ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

বাস্তুহারা শীতার্ত মানুষের মাঝে সুবা’র কম্বল বিতরণ

সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ১০:৩৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ২৩৬ বার পড়া হয়েছে
  1. বাস্তুহারা শীতার্ত মানুষের মাঝে সুবা’র কম্বল বিতর

স্টেট ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন (সুবা) এর উদ্যোগে বাস্তুহারা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সোমবার রাত ৯ টার দিকে ধানমন্ডি মেইন ক্যাম্পাসের সামনে শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবা’র সভাপতি ডা: শওকত আরা হায়দার এবং সঞ্চালনা করেন সুবা’র সাধারণ সম্পাদক ইব্রাহিম ভূইয়া রাসেল। এই কার্যক্রমের উদ্বোধন করেন সুবার সহ-সভাপতি ও অতিথি ডট কম এর এডমিন ডিরেক্টর ড. সিরাজুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুবা’র কোষাধ্যক্ষ সুজিত রঞ্জন সরকার, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সরকার (বাবু), তানভীর আলম, আইন সম্পাদক এডভোকেট শাবনুর আকতার স্বপ্ন, উপ-দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, সুবা’র রিলেশনশীপ অফিসার নিশান সহ সুবার সদস্যবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. সিরাজুল ইসলাম বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। বাস্তুহারা মানুষ যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সুবা’র সভাপতি এবং সাধারণ সম্পাদক একইসুরে তাল মিলিয়ে বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাস্তুহারা শীতার্ত মানুষের মাঝে সুবা’র কম্বল বিতরণ

নিউজ প্রকাশের সময় : ১০:৩৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪