ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে, এমনটিই বললেন দলটির নেতারা

স্টাফ রিপোর্টার: মো মেহেদী হাসান
  • নিউজ প্রকাশের সময় : ০২:০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির আয়োজনে আলোচনা সভা। আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে—এই বক্তব্য দিয়েছেন বিএনপি নেতারা। তাঁরা অভিযোগ করেছেন, বর্তমান সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ নেতারা এসব কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি এই সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার। দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল, নিতাই রায় চৌধুরী চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক প্রমুখ। দেড় বছর ধরে গণতন্ত্র ফেরাতে বিএনপি আন্দোলন করছে—এ কথা উল্লেখ করে আবদুল মঈন খান বলেন, ‘দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে।’অত্যাচার নির্যাতন করার কারণে যে পাকিস্তানিরা রেহাই পায়নি, তাদেরই অনুসরণ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, এমন অভিযোগ করেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘পাকিস্তানিদের চরিত্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চরিত্রের কোনো তফাত নেই। নির্যাতন নিপীড়ন করে পাকিস্তানের রক্ষা হয়নি। এই আওয়ামী লীগ সরকারেরও রক্ষা হবে না।’গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়া ও প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘প্রধান বিচারপতির বাসভবন ভাঙার নাটকের স্ক্রিপ্ট যারা লিখেছে, তারাই বিচারপতি এসকে সিনহাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।’ কারা ওই হামলা চালিয়েছে, এর সত্য উদ্‌ঘাটনের তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন গয়েশ্বর রায়।আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, ‘আমাদের সব অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল। একই সঙ্গে সেদিন একাত্তর সালের মুক্তিযুদ্ধের বীজ বপন করা হয়েছিল। সেই আন্দোলন আমাদের আজও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অনুপ্রেরণা জোগায়।’সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলনে প্রসঙ্গ টেনে সেলিমা রহমান বলেন, ‘আমরা ভোট বর্জনের আহ্বান জানিয়েছিলাম। জনগণ তাতে সাড়া দিয়েছে। ফলে আমরা সফল হয়েছি। আমরা দেশের সব মানুষকে সঙ্গে নিয়েই এই অবৈধ সরকারের পদত্যাগ ঘটিয়ে সত্যিকারের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে, এমনটিই বললেন দলটির নেতারা

নিউজ প্রকাশের সময় : ০২:০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪