ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

বিজয়নগরে দাম বেশি রাখায় ৩ দোকানিকে জরিমানা

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৪:২৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বেশি দামে খেজুর বিক্রি ও মূল্যতালিকা না থাকায় তিন মুদি দোকানের ব্যবসায়িককে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার চম্পকনগর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।জরিমানাপ্রাপ্ত মেসার্স লাকি স্টোরকে ৩ হাজার, মেসার্স শেখ সাদী স্টোরকে ৩ হাজার ও নজির মিয়ার ফল ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনাকারী সহকারি পরিচালক মো. মেহেদী হাসান জানান, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে দুপুরে উপজেলার চম্পকনগর বাজারে অভিযান পরিচালনাকালে সরকার নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত মূল্যে সাধারণ খেজুর বিক্রির দায়ে নজির মিয়ার ফল ভান্ডারকে ২ হাজার ও মূল্য তালিকা না থাকায় লাকি স্টোরকে ৩ হাজার ও শেখ সাদী স্টোরকে ৩ হাজার টাকা করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি তাদের সর্তকও করা হয়। ভোক্তা অধিকার অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় বিজয়নগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিজয়নগরে দাম বেশি রাখায় ৩ দোকানিকে জরিমানা

নিউজ প্রকাশের সময় : ০৪:২৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪