ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

বুয়েটে ছাত্র রাজনীতির দাবিতে জামালপুর জেলা ছাত্রলীগের মানববন্ধ

রিপোর্টার রফিকুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৩২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালু, বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাহিম রাব্বির আবাসিক হলে সিট ফিরিয়ে দেওয়াসহ বিভিন্ন দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে জামালপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টায় সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙণে কলেজ ছাত্রলীগের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য দেন, জামালপুর পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করীম রাব্বী ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময় প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, বুয়েটে উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী, জামায়াত ও শিবিরের বৃহত এজেন্ডা বাস্তবায়ন করতেই অপরাজনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। কারণ বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ হলে পাকিস্তানি পক্ষের শক্তি কায়েম করতে সুবিধা হবে। তাদের এই অসৎ উদ্দেশ্য রুখে দিয়ে বুয়েটসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে মৌলবাদী-জঙ্গিবাদী তৎপরতার মূলোৎপাটন করতে হবে।এছাড়াও মানববন্ধনে বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির আবাসিক হলে সিট ফিরিয়ে দেওয়া, নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালুসহ স্বাধীনতা দিবস উদযাপনে বাধাদানকারী বুয়েট শিক্ষার্থীদের বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বুয়েটে ছাত্র রাজনীতির দাবিতে জামালপুর জেলা ছাত্রলীগের মানববন্ধ

নিউজ প্রকাশের সময় : ০৪:৩২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪