ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক গত ৮ বছর পূর্বে নির্মিত ট্রমা সেন্টারটি চালু হওয়ার ব্যাপারে দ্রুত সংসদে আলোচনা করবো- এমপি শেখ মোঃ আব্দুল্লাহ  বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন শুরু, ফরম নিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন মুন্সিগঞ্জের মোল্লা কান্দি ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর সহ অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।  জাতীয় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে বহুমুখী উদ্যোগ সংরক্ষিত নারী আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা বাংলাদেশ নারকোটিকস কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন রাজিউর রহমান

ব্রাহ্মণবাড়িয়ায় ইসরায়েল বর্বরতা ও সাম্রাজ্যবাদ বিরোধী  বিক্ষোভ মিছিল ও সমাবেশ। 

এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ)
  • নিউজ প্রকাশের সময় : ০৭:২৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ১৮৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ইসরায়েল বর্বরতা ও সাম্রাজ্যবাদ বিরোধী  বিক্ষোভ মিছিল ও সমাবেশ। 

‘রক্তাক্ত ফিলিস্তিন,বিবর্ণ মানবতা’ মার্কিনিদের দালাল ইসরাইলি আগ্রাসন ও নির্বিচারে ফিলিস্তিনি জনগনকে হত্যা বন্ধ করাসহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) সকালে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের পৌর মার্কেট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্ত্বরে এসে শেষ হয়

এরপর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড অ্যাড.কাজী মাসুদ আহমেদের সভাপতিত্বে এবং সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড দীপক চৌধুরী বাপ্পী,জেলা যুব মৈত্রীর সাবেক আহ্বায়ক কমরেড অ্যাড.মোহাম্মদ নাসির মিয়া,শ্রমিক নেতা কমরেড সামসুল আলম, ওয়ার্কার্স পার্টি নেতা আল আমিন, সাবেক যুব মৈত্রী নেতা শরীফ আহমেদ খান, জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ প্রমুখ।

সমাবেশে বক্তারা মার্কিনিদের দালাল ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে  বলেন, এত বছর ধরে ইসরাইলিরা গাজাসহ সমস্ত ফিলিস্তিনে মানুষ ও শিশু হত্যা চালিয়ে আসছে। ফিলিস্তিন বাসভূমি দখল করে অবৈধ ইহুদী বসতি স্থাপন করেছে, সর্বশেষ তারা গাজাকে সম্পূর্ণ অবরুদ্ধ করে পানি, গ্যাস, বিদ্যুৎ সবকিছু বন্ধ করে দিয়েছে।

তারা ইতোমধ্যে ঘোষণা করেছে যে গাজাকে তারা জনমানবহীন দ্বীপে পরিণত করবে। ফিলিস্তিনকে ধ্বংস করতে পশ্চিমা শক্তি এক হয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী রণতরী পাঠিয়েছে। ফিলিস্তিনিদের সামনে তার নিজ বাসভূমির জন্য লড়াই করা ছাড়া আর কোনো পথ নেই। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ এদেশের শান্তিকামী মানুষ সব সময় ফিলিস্তিনের সঙ্গে আছে। আমরা যুদ্ধ নয় শান্তি চাই। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ইসরায়েল বর্বরতা ও সাম্রাজ্যবাদ বিরোধী  বিক্ষোভ মিছিল ও সমাবেশ। 

নিউজ প্রকাশের সময় : ০৭:২৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩