ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছেই।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:(এম কে খোকন)
  • নিউজ প্রকাশের সময় : ০৬:০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩ ১২৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছেই।

সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত কয়েকদিনে মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৩৫ জন। এতে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৮ জনে। এছাড়া জেলা সদরের জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলায় চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন এবং বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৮৪ জন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশ করা এক বিবরণীতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

জেলায় একদিনে সর্বশেষ দুই অঙ্কের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিলেন জুলাই মাসের ৩১ তারিখ। সেদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৫ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৮ জন আক্রান্তের মধ্যে সদর উপজেলাতেই আক্রান্ত হয়েছেন ১৭ জন। এছাড়া বাঞ্ছারামপুরে ৪ জন, কসবায় ৩ জন, নবীনগরে ৩ জন ও বিজয়নগরে ১ জন। এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ২৩ জন, বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু ওয়ার্ডে  ৫ জন, কসবায় ৩ জন, বিজয়নগরে ২ জন, নাসিরনগরে ১৯ জন, নবীনগরে ৯ জন, আশুগঞ্জে ১ জন ও আখাউড়ায় ২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। একইসময়ে সুস্থ হয়ে বাড়ি ফেরাদের মধ্যে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র পেয়েছেন ৯, নাসিরনগরে ৪ জন, বাঞ্ছারামপুরে ৩ জন, কসবায় ৪ জন, আশুগঞ্জে ১ জন ও নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জন।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ জানান, অন্যান্য দিনের তুলনায় আজকে (১০ আগস্ট) জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েছে।

তিনি স্বাস্থ্য অধিদফতরের আশঙ্কার কথা উল্লেখ করে বলেন, ডেঙ্গু সংক্রমণের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে দেশে ডেঙ্গুর অতীতের সব রেকর্ড অতিক্রম করতে পারে। তিনি সবাইকে সচেতন হয়ে ডেঙ্গু বিষয়ে জাতীয় নির্দেশনাগুলোকে অনুসরণের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছেই।

নিউজ প্রকাশের সময় : ০৬:০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩