ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাট্য আয়োজনে শেখ রাসেল দিবস পালিত। 

এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ)
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ২২০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। 

বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউস ও আওয়ামী লীগ দিবসটি উপলক্ষ্যে  র‍্যালি ও  আলোচনা সভার আয়োজন করেন।

দিবসের শুরুতেই সার্কিট হাউসে হতে র‍্যালি বের হয়ে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা রোড দিয়ে  কাউতলি মোর ঘুরে আবার সার্কিট হাউসে গিয়ে শেখ রাসেল ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। জেলা প্রশাসক মো শাহগীর আলম প্রথমে পুষ্পস্তবকের মাধ্যমে শুরু হয়ে ক্রমান্বয়ে পুলিশ সুপার, মাননীয় এমপি উবায়দুল মোকতাদির চৌধুরী  পক্ষে, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, মুক্তিযুদ্ধা কমান্ডার, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, সিভিল সার্জন, গণপর্ত কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ,  মহিলা সরকারি কলেজসহ সকল দপ্তর শ্রদ্ধা জানান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ একরামুল্লাহ, জেলা পরিষদের প্রাধান নির্বাহী মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ, পৌরসভার প্রধান নির্বাহী এম এ কুদ্দুস, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ১৪ দলের সমন্বয়ক হাজী মোঃ হেলাল উদ্দিন,  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু,  উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন ফিরোজুর রহমান ওলিও, ভাইস চেয়ারম্যান এড লোকমান হোসেন, পিপি এড. মাহবুবুল আলম খোকন, বীর মুক্তিযোদ্ধা ওয়ায়েস সিদ্দিকী,  বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর খান মোঃ রফিকুল ইসলাম,  মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুল্লাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিএনসিসি, স্কাউটস, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভায় বক্তারা শেখ রাসেলের জীবনাচারণ নিয়ে বক্তব্য রাখেন ও ভার্চ্যুায়ালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র অনুষ্ঠিত শেখ রাসেল দিবসে যুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য শোনেন।

এদিকে সকাল ১১ টায় জেলা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু স্কয়ারে অবস্থিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিকাল ৪ টায় জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের যৌথভাবে শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে। উক্ত সভায় জেলার সিনিয়র নেতৃত্ববৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা প্রশাসন ও দলীয়ভাবে শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন এবং ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তর কর্তৃক নিয়াজ মুহম্মদ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।

উল্লেখ্য, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর ঘরে জন্মগ্রহণ করেন তাদের কনিষ্ঠ ছেলে শেখ রাসেল। ১৯৭৫ সনের ১৫ আগস্ট কালো রাতে কিছু সংখ্যক বিপদগামী সেনা কর্মকর্তাদের হাতে স্বপরিবারে খুন হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। সেদিন ঘাতকদের বুলেট থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেল।

মন্ত্রীপরিষদ বিভাগ  ২০২১ সাল থেকে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনকে “শেখ রাসেল দিবস” হিসেবে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু কিশোরদের কাছে তুলে ধরতে তার এই জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।যার ফলে বিভিন্ন সরকারি দপ্তর,  শিক্ষাপ্রতিষ্ঠান, আওয়ামীলীগ ও সহযোগী সকল সংগঠন দিবসটি উদযাপন করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাট্য আয়োজনে শেখ রাসেল দিবস পালিত। 

নিউজ প্রকাশের সময় : ০৫:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩