ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

ব্রাহ্মণবাড়িয়ার গুটিদাড়া খেলা অনুষ্ঠিত। 

এম কে খোকন  ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৩৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার গুটিদাড়া খেলা অনুষ্ঠিত।

ঐতিহ্যবাহী গুটিদাড়া খেলা তুল ধরতে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির উদ্যোগে ডা. ফরিদুল হুদার স্মরণে  টুর্ণামেন্ট আয়োজন করা হয়।

রবিবার(১৪ জানুয়ারী) বিকাল ৩টায় পৌরশহরের শেরপুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।

ঐতিহ্যেবাহী গুটিদাড়া খেলায় ধারাভাষ্যকার ছিলেন সোহেল আহাদ ও সানাউল হক। খেলায় রেফারি ছিলেন কালা মিয়া ও হামিম। গুটিদাড়া খেলায় অংশগ্রহণ করে লাল দল ও সবুজ দল।

লাল দল টসে জিতে প্রথমে মাঠে নেমে ব্যাট করে নির্ধারিত সময়ে ১২ পয়েন্ট অর্জন করে। পরবর্তীতে সবুজ দল মাঠে নেমে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পূর্বেই ১৩ পয়েন্ট অর্জন করে জয়ী হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডা. ফরিদুল হুদা চিকিৎসা সেবার পাশাপাশি খেলাধুলার প্রতি নিবেদিত ছিলেন। তিনি জেলার হারিয়ে যাওয়া খেলাগুলো পুনরুদ্ধারের জন্য সর্বাধিক চেষ্টা করেছেন যার মধ্যে গুটিদাড়া খেলাটি অন্যতম। খেলাটি বাংলাদেশের আর কোথাও হয় না বলে দাবি করে কবি জয়দুল হোসেন বলেন, ডা. ফরিদুল হুদা জেলার বিভিন্ন গ্রামের আনাচে কানাচে ঘুরে আমাদের বাংলা হাজার বছরের ঐতিহ্যবাহী খেলাগুলো পুনরুদ্ধার করতেন। দাড়িয়াবান্ধা, হাডুডু, মোরগ লড়াই, গরুর লড়াই এবং এই গুটিদাড়া খেলা। তাঁর মৃত্যুর পর থেকে গত পঁচিশ বছর যাবৎ আমরা এ আয়োজন করে থাকি। তিনি আরো বলেন, প্রশাসন এবং সরকার উদ্যোগী হয়ে খেলাটি সর্বত্র ছড়িয়ে দিলে যুব সমাজ সামাজিক অবক্ষয় থেকে মুক্তি পাবে।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন।

অনুষ্ঠানে সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডা. ফরিদুল হুদার সন্তান ডা. নাজমুল হুদা বিপ্লব। এছাড়াও উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমি পরিচালক ফারুক আহমেদ ভুইয়া, ইব্রাহিম খান সাদাত, সোহেল আহাদ, শাহজাদা শাহজালাল, মো. আলী আজম, আক্তার হোসেন, জামিনুর রহমান, তোফাজ্জল হোসেন জীবন, শাহীন খাঁ, হানিফ খাঁসহ সুধীজন ও দর্শকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ার গুটিদাড়া খেলা অনুষ্ঠিত। 

নিউজ প্রকাশের সময় : ০৯:৩৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪