সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অর্ধ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

রিপোর্টার মোঃ শান্ত মিয়া
- নিউজ প্রকাশের সময় : ০৬:০০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অর্ধ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে কুমিল্লা সেক্টর সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর সদস্যরা।
রবিবার ১৫ সন্ধ্যা ৭ টায় প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্রানজিট ক্যাম্পের সদস্যরা উপজেলার চান্দুরা বাইপাস নামক এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ৩২৯ পিস ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ফেলে পালিয়ে যায়। উক্ত শাড়ীর বর্তমান বাজারদর ৪৭,৫৩,০০০ টাকা।
আটককৃত ভারতীয় শাড়ী আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।












