ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী আর্টক্যাম্পের আয়োজন

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৪:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ১১১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের চারুকলা বিভাগের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে তিন দিনব্যাপী বার্ষিক ৯ম আর্ট ক্যাম্পে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে মলাই মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) রুহুল আমিন। চিত্রশিল্পী আসাদুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আর্ট ক্যাম্পে উপস্থিত ছিলেন বিজয়নগর আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঞা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান, মাছিহাতা ইউনিয়নের চেয়ারম্যান আলামিনুল পাভেল, প্রেস ক্লাবের কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ প্রমুখ। ক্যাম্পের আয়োজক ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ মো. খান বিটু জানান, নবম বারের মতো প্রকৃতির কাছে শিশুদের জন্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গ্রামীণ জনপদকে কেন্দ্র করে নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর  গ্রামটি ঘুরে ফিরে দেখা ও ছবি আঁকা, প্রকৃতিকে উপভোগের জন্য শিশুদের গ্রামে আসা।প্রকৃতির দেখে নিজেদের চিন্তা ভাবনা থেকে তারা রঙ তুলিতে চিত্র ফুটিয়ে তুলছেন। এদের মাঝে আগামী চিত্রশিল্পীদের লোকায়িত আছে। এই আর্ট ক্যাম্পে মাধ্যমে ক্ষুদে চিত্রকারদের বের করে আনার জন্য আমাদের আয়োজন। এই ক্যাম্প আগামী  শনিবার সমাপ্ত হবে। সেরা চিত্রকারদের মাঝে পুরষ্কার প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী আর্টক্যাম্পের আয়োজন

নিউজ প্রকাশের সময় : ০৪:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪