ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

ভারতে সামরিক স্টেশনের ভেতর গুলি, নিহত ৪

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৬:১৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ১৬৯ বার পড়া হয়েছে

ভারতের পাঞ্জাবে একটি সামরিক স্টেশনের ভেতর গুলির ঘটনায় অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার ভোরে বাথিন্ডা সামরিক স্টেশনে এ ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার পর থেকেই এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং কুইক রিঅ্যাকশন টিম ভেতরে তল্লাশি চালাচ্ছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে মনে করা হচ্ছে, কোনও সেনা সদস্যই গুলি চালিয়েছেন। এ ঘটনার পর স্টেশন কুইক রিঅ্যাকশন টিম দ্রুত সক্রিয় হয়ে উঠেছে। এলাকা ঘিরে ফেলে চালানো হচ্ছে তল্লাশি। শেষ পাওয়া খবর থেকে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ভোর ৪টা ৩৫ মিনিট নাগাদ ওই হামলা চালানো হয় বলে সেনাবাহিনী সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, এর আগেও এমন ঘটনার সাক্ষী হয়েছে পাঞ্জাব। এক সেনা সদস্য হঠাৎই নিজের বন্দুক থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দেন। মোট তিনজনের গুলি লাগে। সকলের নজর এড়িয়ে পালিয়ে গেলেও পরবর্তী সময়ে পাঞ্জাব পুলিশর হাতে গ্রেফতার হন ওই সেনা। সেই ঘটনার স্মৃতিই ফিরল ভাটিন্ডায়। প্রাথমিক তদন্ত সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে সামরিক স্টেশনের ভেতর গুলি, নিহত ৪

নিউজ প্রকাশের সময় : ০৬:১৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩