ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

ভোলার মনপুরায় ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মোঃ আল আমীন ভোলা জেলা প্রতিনিধি।
  • নিউজ প্রকাশের সময় : ১০:১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১২১ বার পড়া হয়েছে

মোঃ আল আমীন ভোলা জেলা প্রতিনিধি।

‎বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থায় জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে পাঁচ দফা দাবি ঘোষণা করেছে। এ দাবির অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ভোলার মনপুরা উপজেলা জামায়াতের উদ্যোগে মনপুরা জামায়াতে ইসলামীর দলিয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে সভাপতিত্ব করেন আমিমুল ইহসান জসিম জামায়াতে ইসলামী মনপুরা উপজেলা আমির।

‎সভাপতির বক্তব্যে আমিমুল এহসান জসিম বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে এই আন্দোলনের কোনো বিকল্প নেই। ২০২৪ সালের জুলাই-আগস্টে সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটলেও জনগণের রক্তের বিনিময়ে অর্জিত সাফল্য এখনো আইনগত স্বীকৃতি পায়নি। তাই জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি প্রদান এবং এর আলোকে নির্বাচন আয়োজন জরুরি। অন্যথায় অভ্যুত্থানের অর্জন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে।

‎তিনি আরও বলেন, দেশের মানুষ এখন প্রকৃত গণতন্ত্র চায়, যেখানে জবাবদিহি থাকবে এবং নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হবে। জামায়াতের ঘোষিত পাঁচ দফা দাবি হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন। জাতীয় নির্বাচনে উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। এবং ১৪ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

‎প্রদান অতিথির বক্তব্য রাখেন সাবেক মনপুরা উপজেলা জামায়াতে ইসলামের আমির ও জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা হাফেজ রফিকুল ইসলাম ,

‎আরো বক্তব্য রাখেন মনপুরা উপজেলা জামায়াতে ইসলামীর ৫নং কলাতলি ইউনিয়ন এর সভাপতি জসিম উদ্দিন, ১ নং মনপুরা ইউনিয়ন আমির মাওলানা সাহ ইমরান চৌধুরী, হাজির হাট ইউনিয়ন আমির হাফেজ মাওলানা জামাল উদ্দিন, সূরা ও কর্মপরিষদ সদস্য মতিউর রহমান নিজামি, সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন মাওলানা ইউনুস,
‎সঞ্চালনা করেন মনপুরা উপজেলা জামায়াতের সেক্রেটার মাওলানা আলাউদ্দিন ফরাজি।

‎বক্তারা তাদের বক্তব্যে বলেন বাংলাদেশের মানুষ আর প্রহসনের নির্বাচন দেখতে চায় না। জনগণ তাদের রক্তের বিনিময়ে গণতন্ত্রের পথ সুগম করেছে। এখন সেই অর্জনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে না। এই দাবি বাস্তবায়ন করতে না পারলে ন্যায়ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা গণআন্দোলনের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছি। জনগণের দাবি আদায়ের জন্য জামায়াত ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করছে এবং করবে।

‎বক্তারা আরো বলেন , ফ্যাসিস্ট সরকারের অপকর্ম ও দুর্নীতির বিচার না হলে জনগণের আস্থা ফিরে আসবে না। আমরা দৃশ্যমান বিচার চাই। গণতন্ত্রের নামে যারা স্বৈরাচার কায়েম করেছে, তাদের কোনো স্থান এ দেশে হবে না। জনগণ জেগে উঠেছে, তারা রুখে দাঁড়াবে। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ে থেকে শুরু করে মনপুরা উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় । সমাবেশে মনপুরা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক কর্মী ও সমর্থক অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলার মনপুরায় ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নিউজ প্রকাশের সময় : ১০:১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫